চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:০৭ পিএম, ২০২২-০৭-১৪

সাবমেরিন থেকে মিসাইল ছুঁড়ল রাশিয়া

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের মধ্যভাগে অবস্থিত ভিনেৎসিয়া শহরে তিনটি মিসাইল ছুঁড়েছে রাশিয়া। 
ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের ডেপুটি প্রধান কায়রাইলো তামোশেঙ্কো বলেছেন, কৃষ্ণ সাগরে অবস্থিত সাবমেরিন থেকে কালিবার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

সেখানকার প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, রাশিয়ার মিসাইল হামলায় এখন পর্যন্ত ১৭ জন নিহত হয়েছেন। এরমধ্যে রয়েছে দুটি শিশু। হামলায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ চলছে। 

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের ইমার্জেন্সি বিভাগ জানিয়েছে, ৯০ জন উদ্ধারকারী উদ্ধার অভিযান চালাচ্ছেন। সেখানকার পরিস্থিতিকে ‘ভয়ানক ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে তারা। 

ভিনেৎসিয়ার পুলিশ প্রধান ইগোর ক্লাইমেনকো বলেছেন, মিসাইলগুলো একটি অফিসকে লক্ষ্য করে ছুঁড়েছিল রুশ বাহিনী। কিন্তু সেগুলো পাশের বেসামরিক ভবনে গিয়েও আঘাত হানে।
এদিকে রাশিয়া ইউক্রেন হামলা করে গত ২৪ ফেব্রুয়ারি। কিন্তু এই সময়ের মধ্যে ভিনেৎসিয়ায় একবারো কোনো হামলা চালায়নি রুশ সেনারা। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতে শান্ত এ শহরটিতে একসঙ্গে তিনটি মিসাইল ছুঁড়ে তারা। 

ভিনেৎসিয়ায় রাশিয়ার এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। তিনি বলেছেন, রুশ বাহিনী আরেকবার যুদ্ধাপরাধ সংঘটিত করল।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের মানুষের প্রত্যেক ফোঁটা রক্ত ও চোখের জলের হিসাব নেওয়া হবে এবং তাদের যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে। 

সূত্র: সিএনএন

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর