শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৮:৫৭ পিএম, ২০২২-০৭-১৪
দীর্ঘদিন পর সু-সংগঠিত হতে যাচ্ছে চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি। ইতোমধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করে দলকে সু-সংগঠিত করে উপজেলা ও পৌরসভা সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
আগামী জাতীয় সংসদ নিবার্চন কে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দল ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের কার্যক্রম অব্যাহত
রেখেছে। গত বছর ১৩ জুন উপজেলা, চন্দনাইশ ও দোহাজারী পৌরসভা বিএনপি আহবায়ক কমিটি গঠিত হওয়ার পর থেকে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করার কার্যক্রম শুরু হয়।সে ধারাবাহিকতায় খুব শীঘ্রই সম্মেলন অথবা সিলেকশনের মাধ্যম্যে গঠন করা হবে উপজেলা ও দুই পৌরসভা বিএনপি’র পূণার্ঙ্গ কমিটি।
২০০৬ সালের ৬ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য কর্ণেল অলি বিএনপি থেকে বেরিয়ে এলডিপি গঠন করা হলে। বিএনপির একটি বিশাল অংশ কর্ণেল অলি’র এলডিপিতে চলে যাওয়ায় অনেকটা বেকায়দায় পড়ে ছিল চন্দনাইশ বিএনপি। এরপরই মাঝ পথে চন্দনাইশ বিএনপিতে নেমে এসে নেতৃত্বের শূন্যতা। দলকে সু-সংগঠিত করতে এড. নুরুল ইসলামকে সভাপতি, সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে এ কমিটি মাঠে ময়দানে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যান। গত তত্ত্ববধায়ক সরকারের শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের ছোট ভাই ডা. মহসিন জিল্লুর করিম বিএনপির রাজনীতিতে এসে দলকে চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের মধ্যে গিয়ে সু- সংগঠিত করার চেষ্টা করেন। মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদত হোসেনের সমর্থিত একটি গ্রুপ রাজনৈতিক মাঠে অবস্থান করে। ফলে দ্বিধাবিভক্তি শুরু হয় চন্দনাইশ বিএনপি। পযার্য়ক্রমে চন্দনাইশ বিএনপি তিন ধারায় বিভক্ত হয়ে পড়ে । ফলে যে যার মত করে রাজনৈতিক কর্মসূচি পালন করে।
বিএনপি নেতাকর্মীর জানান ,আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মামলা-হামলার ভয়ে অনেক নেতা-কর্মী রাজনীতি ছেড়ে বিভিন্ন পেশায় ও বিদেশে পাড়ি জমিয়েছে। আবার অনেকে আছেন রাজনীতিকে নেশা হিসেবে গ্রহণ করে মামলা ও জীবনের ঝুঁকি নিয়ে দলের পদ-পদবী ব্যবহার করে অনেকটা আতংকের মাঝে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বর্তমানে চন্দনাইশ বিএনপি, দুই পৌরসভা বিএনপি তে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে যে যার এ জেন্ডা বাস্তবায়নে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছেন। উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী বলেছেন, দক্ষিণ জেলা বিএনপি’র নির্দেশে আহবায়ক কমিটি গঠন হওয়ার পর নেতা-কমীদের সঙ্গে নিয়ে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করেছেন। নিয়মতান্ত্রিকভাবে দক্ষিণ জেলা বিএনপি’র নির্দেশে উপজেলা ও দুই পৌরসভা বিএনপি কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে গঠিত কমিটির নেতৃবৃন্দরা রাজনৈতিকভাবে মাঠে ময়দানে ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি আরো বলেন, কমিটি গঠনের মধ্য দিয়ে নিজেদের মধ্যে থাকা ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। সবার লক্ষ্য একটাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করে আগামী নিবার্চনে অংশ গ্রহনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করা।
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানব...বিস্তারিত
মুনীর চৌধুরী : : একই নামে দীর্ঘদিনের নিবন্ধিত ও সরকারি তালিকাভুক্ত সংবাদপত্র সচল থাকার পরও চট্টগ্রাম সিটি কর্পোর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited