চট্টগ্রাম   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বান্দরবানে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪

বান্দরবান প্রতিনিধি :    |    ০৭:৩৬ পিএম, ২০২২-০৭-১৪

বান্দরবানে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার ৪

বান্দরবানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সদর উপজেলার সুয়ালক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা বান্দরবান সদর উপজেলার কাইচতলি এলাকার আবদুল সালামের ছেলে আবুল মাসুদ মুন্না (৩৮) ও তার স্ত্রী সেলিনা আক্তার দিতি (২৬), চট্টগ্রামের রাউজান ডাবুয়া এলাকার মো. ইয়াহিয়ার স্ত্রী কামরুন নাহার সাথী (৩৭) ও সিএমপি লালখান বাজারের মো. হারুনের মেয়ে নাসরিন আক্তার শিল্পী (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে ওই কিশোরী গত কয়েক মাস ধরে মুন্নাদের বাসায় থাকতো। ১৫ দিন আগে কিশোরীর মা তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে মুন্না নানা অজুহাত দেখান ও মেয়েটি তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করেন মুন্না। পরে অনেক খোঁজাখুঁজির পর খবর পাওয়া যায়, মুন্না ওই কিশোরীকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের সঙ্গে অভিযুক্ত মুন্নার পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল। এর সুবাদে প্রায়ই ওই কিশোরী ও তার মা মুন্নাদের বাড়িতে বেড়াতে যেতেন। গত ১৪ জুন ওই কিশোরী মুন্নার বাড়িতে বেড়াতে যায়। পরদিন ১৫ জুন মুন্না কিশোরীর মাকে জানান, তার মেয়ে কাউকে কিছু না বলে চলে গেছে। তাকে খুঁজে না পেয়ে ওইদিন মুন্না একটি নিখোঁজ ডায়েরি করেন।

আরও জানা যায়, নিখোঁজের প্রায় এক মাস পর গত ১২ জুলাই শান্ত নামে এক লোক ফোনে কিশোরীর মাকে বলেন, তার মেয়েকে মুন্না ও তার স্ত্রী টাকার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে গেছে। সেখানে অন্যদের সহায়তায় তাকে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হচ্ছে।অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয় তাদের।

এ বিষয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। মানব পাচার চক্রের অন্যান্য সদস্যকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর