শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৯ পিএম, ২০২০-০৯-২১
সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার নিয়ে মুন্সীগঞ্জ যাওয়ার পথে সাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘টিটু-১৯’। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভাসানচরের ৩ নটিক্যাল মাইল আগে তলা ফেটে আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন জাহাজটি ডুবে যায়।
সূত্র জানায়, এক হাজার ২৫০টন ক্লিংকার ছিল জাহাজটিতে। ডুবে যাওয়া জাহাজের ১৩ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে একটি অয়েল ট্যাংকার ও একটি লাইটার জাহাজ।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, ডুবে যাওয়া ‘টিটু-১৯’ জাহাজের ৮ জনকে উদ্ধার করে ‘অয়েল ট্যাংকার আরজু’ এবং ৫ জনকে উদ্ধার করে লাইটার জাহাজ ‘বেগম রোকেয়া’।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ডুবে যাওয়া জাহাজের কারণে ওই চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না। তবে মালিকপক্ষকে জাহাজটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited