শিরোনাম
নজিব চৌধুরী :: | ০৫:০৪ পিএম, ২০২২-০৭-০৭
ইদুল আযহাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে গবাদি পশুর হাট, ইদ জামায়াত, কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়, পরিবহন, পশুর হাটে জাল নোটের ব্যবহার রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের মিডিয়া সেন্টারে, (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে বিবেচ্য বিষয় ছিলো, কোরবানির পশুর হাটের নিরাপত্তা,বাস স্ট্যান্ড,রেলওয়ে স্টেশন, ষ্টিমারঘাট, মার্কেট এলাকা, ইদ জামায়াত, কোরবানির পশুর চামড়া ক্রয়-বিক্রয়, পরিবহন, ইদ ও ইদ পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ স্থান,বাসাবাড়ি ও আবাসিক এলাকার নিরাপত্তা।
সিএমপি কমিশনার বলেন, নগরীর যে সকল এলাকায় পশুর হাট চলমান রয়েছে সে সকল এলাকায় নিরাপত্তা জোরধার ব্যবস্থা গ্রহণ করেছি। নুর নগর হাউজিং সোসাইটি পশুর বাজার চাঁন্দগাও থানা, বিবিরহাট পশুর বাজার পাঁচলাইশ থানা, সাগরিকা পশুর বাজার পাহাড়তলী, পোস্তার পাড় ছাগলের বাজার ডবলমুরিং থানা, সল্টগোলা রেলক্রসিং সংলগ্ন বাজার বন্দর থানা, বাটার ফ্লাই পার্কের দক্ষিণ পার্শ্বে পশুর বাজার পতেঙ্গা থানা, মইজ্যারটেক ও তৎসংলগ্ন সিডিএ আবাসিক, কলেজ বাজার ও ফাজিল খার হাট গরুর বাজার কর্ণফুলী থানা, খেজুর তলা বেড়িবাঁধ সংলগ্ন পশুর বাজার ইপিজেড থানার অধীনের নিরাপত্তায় থাকবে।
এতে যে সকল নিয়মিত নিরাপত্তা থাকবে, উল্লেখিত প্রতিটি থানার নিয়মিত মোবাইল কোর্ট, অস্থায়ী পুলিশ ক্যাম্প, কন্ট্রোল রুম, ট্রাফিক ব্যবস্থা, ঝালনোট সনাক্ত করণ, সাদা পোশাকি পুলিশ ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও স্বেচ্ছাসেবক দল। বিশেষ ব্যবস্থার মধ্যে থাকবে মোবাইল টিম, বোম্ব ডিস্পোজাল টিম, সুইপিং টিম, ট্রাইকিং রিজার্ভ, কুইক রেস্পন্স টিম, র্যাব, ক্রাইম সিন ভ্যান, ফায়ার সার্বিস।
তিনি আরো বলেন, পশুর হাট কেন্দ্রিক বিশেষ আইনানুগ ব্যবস্থা, বাসস্ট্যান্ডে, রেলওয়ে, স্টিমার, মার্কেট এলাকার নিরাপত্তা নিয়ে থাকবে নিয়মিত ডিউটি ও অস্থায়ী কন্ট্রোল রুম, নগরীর গুরুত্বপূর্ণ ইদ জামায়াতের নিরাপত্তা জোরদার, চামড়ার হাটের নিরাপত্তা ও নিয়মিত ডিউটি, চামড়া বেচা-কেনার পরিবহন সংক্রান্ত বিশেষ ব্যবস্থা, সকল গুরুত্বপূর্ণ ও আবাসিক এলাকার নিরাপত্তার পাশাপাশি বিশেষ ভ্রাম্যমাণ টহলের ব্যবস্থা। এই সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দায়িত্বরত আছে সিএমপির গোয়েন্দা সংস্থা, র্যাব, পুলিশ ও অন্যান্য বাহিনী।
সংবাদ সম্মেলন শেষে সিএমপির কমিশনার সালেহ আহমেদ তানভির নিরাপত্তা বিষয় ও পুলিশ কমিশনারের ট্টগ্রাম থেকে বদলি ও সিএমপির উন্নয়ন, অভিজ্ঞতা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এতে আরো উপস্থিত ছিলেন, সিটি স্পেশাল ব্রাঞ্চহের উপ পুলিশ কমিশনার, অপারেশন সহকারী পুলিশ কমিশনার, জন সংযোগ ও গণমাধ্যম বিভাগ উপ পুলিশ কমিশনার প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited