শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২২ পিএম, ২০২২-০৭-০৬
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানী লিমিটেড এর সহযোগিতায় হাটহাজারী উপজেলার মেখল ও গুমান মর্দ্দন ইউনিয়নে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (০৬) জুলাই ঘাসফুল এর উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি'র আওতায় এ চারা বিতরণ করা হয়েছে ।গাছের চারাগুলোর মধ্যে ছিলো হরিতকি, কাটবাদাম, মেহগনি ও আকাশমণি।
১৯৯৭ সাল থেকে উন্নয়ন সংস্থা ঘাসফুল সামাজিক বনায়ন কর্মসূচি'র মাধ্যমে কর্ম-এলাকার বিভিন্ন স্কুল,কলেজ, সামাজিক ক্লাব, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও কর্ম-এলাকার স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কাজ করে আসছে।
এ কর্মসূচি'র আওতায় হাটহাজারী উপজেলার মেখল ও গুমানমর্দ্দন ইউনিয়নে ঘাসফুল সমৃদ্ধি কর্মসূচী'র ৭৫টি বৈকালিক পাঠদান কেন্দ্রের শিক্ষার্থী এবং উপকারভোগীদের মাঝে শিক্ষিকা ও স্বাস্থ্যপরিদর্শকদের মাধ্যমে আজ বিভিন্ন জাতের তিন হাজার চারাগাছ বিতরণ করা হয়। চারা বিতরণকালে ঘাসফুলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ও এসডিপি ফোকাল মো: নাছির উদ্দিন, গুমান মর্দ্দন ইউনিয়নের সমন্বয়কারী মোহাম্মদ আরিফ, সাপোর্ট স্টাফ রাজীব দে ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited