শিরোনাম
বাঁশখালী প্রতিনিধি : | ০৫:৩৪ পিএম, ২০২২-০৭-০৬
বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের পূর্ব শিলকূপ পাহাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের হরইল্যা মুড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৬ জুলাই) সকাল ৯ টার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই বসতঘরের কোন লোকজন বাড়িতে না থাকায় কোন কিছু উদ্ধার করা সম্ভব হয়নি। বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র সহ ভিসার জন্য রেখে দেওয়া ১ লক্ষ টাকা পুড়ে যায় বলে জানান তারা। এতে ক্ষতিগ্রস্থ হয় ওই এলাকার আবু ছালেকের পুত্র এম. রশিদ ও মাহমুদুর রশিদ। নগদ টাকাসহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।
পত্যক্ষদর্শী মুহাম্মদ ইয়াছিন আরাফাত জানান, সকালে তারা কাজের জন্য বের হয়। অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্কটসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে টিনের চালা ও টিনের বেড়ার দুই ঘরের সর্বস্ব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ মাহামুদুর রশিদ জানান, গত ৪ দিন আগে ক্লোজড ব্যাংক থেকে ১ লক্ষ টাকা ঋণ নিয়েছি ওমানে যাবো বলে। আমার পার্সপোর্টসহ নগদ টাকা পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্স এর টিম লিডার নুরুল বাশার কুতুবী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত বেড়িয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। পথিমধ্যে একজন ফোন দিয়ে না যাওয়ার জন্য বলেন। কারণ পাহাড়ি ওই দুর্ভেদ্য এলাকায় ফায়ার সার্ভিসের গাড়ী পৌছানো সম্ভব নয়।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited