শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:০৮ পিএম, ২০২২-০৭-০৬
ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে দলের অধিনায়ক রোহিত শর্মা করোনাভাইরাসে আক্রান্ত হলে অধিনায়কের দায়িত্ব পান জাসপ্রিত বুমরাহ। এজবাস্টন টেস্টে ব্রডের ১ ওভারে ৩৫ রান নিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।
বুমরাহর ব্যাটিংয়ে উন্নতির রহস্য কী? তার উন্নতির বিষয় এবার মুখ খুললেন তার স্ত্রী সঞ্জনা গণেশন। মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সঞ্জনার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে আইসিসি। সেখানে, শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার প্রশ্ন করেন, বুমরাহের বোলিং নিয়ে সঞ্জনা কোনো টিপস দেন কী না? সেখানে হাসিমুখে সঞ্জনা জানিয়েছেন, বোলিং নিয়ে নয়, বুমরাহকে ব্যাটিংয়ের টোটকা দেন তিনি।
সঞ্জনা বলেন, ‘না, বোলিং নিয়ে কোনো টিপস দিই না। তবে ওর ব্যাটিংয়ে নজর দিয়েছি। তাতে আমি দারুণ সফল। ব্যাট হাতে ওর যা সাফল্য, সবকিছু আমার জন্য।’ স্ত্রীর সঙ্গে ব্যাটিং প্র্যাকটিস করেই এই উন্নতি হয়েছে বুমরাহর! মডেল ও সঞ্চালক হিসেবে ক্রিকেটের ভালোই খোঁজখবর রাখেন তিনি।
অবশ্য সঞ্জনা এটাও মনে করেন, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অনুরাগ ছিল বলেই অনেক কষ্ট অতিক্রম করে এই জায়গায় এসেছে বুমরাহ। ক্রিকেট তার জীবনের প্রথম প্রেম। এখন টেস্ট অধিনায়ক হিসেবেও নিজেকে গর্বিত মনে করেন বুমরাহ।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited