চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ভারতকে গুঁড়িয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক :    |    ০৭:৪১ পিএম, ২০২২-০৭-০৫

ভারতকে গুঁড়িয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের

আগের দিনই দুর্দান্ত ব্যাটিংয়ে ইতিহাস গড়ার স্বপ্নটা দেখিয়েছিলেন জো রুট ও জনি বেয়ারস্টো। শেষ পর্যন্ত দারুণ ফর্মে থাকা এই দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করেই স্বপ্নটা পূরণ করলো ইংল্যান্ড।

এজবাস্টন টেস্টে জিততে হলে স্বাগতিক ইংল্যান্ডকে ৩৭৮ রানের বিশাল লক্ষ্য পেরোতে হতো। এত বড় লক্ষ্য তাড়া করে জেতার রেকর্ড আগে ছিল না ইংলিশদের। কিন্তু ভারতের বিপক্ষে সেই অসম্ভব কাজটাই অনায়াসে করে ফেললো তারা রুট আর বেয়ারস্টোর কল্যাণে।

ভারতের ছুড়ে দেওয়া ৩৭৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করে জয় ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৯ রান তাড়া করে জিতেছিল তারা। এতদিন এটাই ছিল রেকর্ড। আর আজ সেই রেকর্ড তো ভাঙলোই, সেই সঙ্গে টেস্ট ইতিহাসের নবম সর্বোচ্চ তাড়া করে জেতার কীর্তিও হলো তাদের।  

চতুর্থ দিন শেষে ইংলিশদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৫৯ রান। পঞ্চম ও শেষ দিনে আরও ১১৯ রান দরকার ছিল তাদের। আগের দিন অবিচ্ছিন্ন থাকা রুট ও বেয়ারস্টো বাকি পথটা মসৃণ করে দিলেন স্বাগতিকদের জন্য। ফলে ৭ উইকেটের বড় জয় পেল তারা।  

দলের জয় নিশ্চিতের সময় বেয়ারস্টো ১১৪ রানে অপরাজিত থাকেন। এই টেস্টে এটা তার টানা দ্বিতীয় সেঞ্চুরি। রুট অপরাজিত থাকেন ১৪২ রান। দুজনের জুটিতে আসে ২৬৯ রান।  

এই জয়ে করোনার কারণে গত বছর স্থগিত হয়ে যাওয়া সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলো। তবে সিরিজের ফলাফলের চেয়েও বড় হয়ে দেখা দিল ইংলিশদের রান তাড়া জয়ে পাওয়ার মানসিকতা। কিছুদিন আগেই এই দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সেবারও রান তাড়া করেই জয় পেয়েছিল তারা।  

নতুন কোচ ব্র্যান্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের জুটিতে যে ভয়ডরহীন টেস্ট ক্রিকেট যুগের সূচনা করলো ইংল্যান্ড। অন্য দলগুলোর জন যা গুরুত্বপূর্ণ বার্তা হয়েই এলো সন্দেহ নেই। কারণ এই টেস্টেই ভারতের প্রথম ইনিংস যেখানে ৪১৬ রানে থেমেছিল, ইংল্যান্ড সেখানে নিজেদের প্রথম ইনিংসে গুঁটিয়ে গিয়েছিল মাত্র ২৮৪ রানে। এরপর ভারতকে আবার ২৪৫ রানে থামিয়ে নিজেরা ঐতিহাসিক জয় পেল ইংলিশরা।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর