চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালীর বহুল আলোচিত চাম্বল ইউপি'র নির্বাচন আগামী ১৪ জুলাই

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৩:৪১ পিএম, ২০২২-০৭-০৫

বাঁশখালীর বহুল আলোচিত চাম্বল ইউপি'র নির্বাচন আগামী ১৪ জুলাই

দেশজুড়ে বহুল আলোচিত সমালোচিত বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। সেখানে ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গত ১৫জুন বাঁশখালীর ১৪ টি ইউনিয়নের নির্বাচন একসাথে হওয়ার কথা থাকলেও চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়নি। 

সোমবার (৪ জুলাই) দুপুরে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে। এজন্য সংশ্লিষ্ট সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের জারি করা আরেকটি  প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদে নির্বাচন হবে না বলে উল্লেখ করা হয়। পরে আজ সোমবার দুপুরে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এটি সংশোধন করে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয় জনমনে।

যে কারণে চাম্বল ইউপির নির্বাচন স্থগিত হয়: 'ভোট সুষ্ঠু করবো আমরা, অসুষ্ঠু করবো আমরা, নৌকার বিরুদ্ধে এজেন্ট থাকলে গলাটিপে মেরে ফেলবো। ’আঙ্গুলের ছাপ তোমার, ভোট দেব আমি'। নির্বাচনী পথসভায় বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী এমন বেফাঁস মন্তব্য করেন। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়।

প্রসঙ্গত, তার বক্তব্যের ভিডিও ক্লিপের সত্যতা নিশ্চিতে তদন্ত কমিটিও গঠিত হয়। তদন্তে সত্যতা প্রমাণিত হলে গত ৫ জুন চাম্বল ইউপি নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। একই দিন বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বাদী হয়ে মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়সাল আলম বলেন, স্থগিত চাম্বল ইউনিয়নে নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হবে। কোন প্রকার অনিয়ম ছাড়াই সুষ্টু নির্বাচনের যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আলোচিত চাম্বল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান চেয়ারম্যান, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুজিবুল হক চৌধুরী, 'স্বতন্ত্র' মোড়কে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ফজলুল কাদের চৌধুরী, মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন এরশাদুর রহমান, চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাহেদা বেগম নুরী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চাম্বলের ৯টি ওয়ার্ডের ১০টি ভোট কেন্দ্রে মোট ২৫ হাজার ৫৯০ জন ভোটার রয়েছেন।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর