চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাউজানে ৪৩৪টি খামারে প্রস্তুত ৩৮ হাজারেরও বেশি কোরবানি পশু 

  জমে উঠেছে পশু বেছাকেনা 

রাউজান প্রতিনিধি :    |    ০৭:০৩ পিএম, ২০২২-০৭-০৪

রাউজানে ৪৩৪টি খামারে প্রস্তুত ৩৮ হাজারেরও বেশি কোরবানি পশু 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ।

কোরবানি ঈদকে ঘিরে রাউজান উপজেলার বিভিন্ন এলাকায় খামার এবং মৌসুমী ব্যবসায়ীরা পশু বিক্রি করা শুরু করেছে। মৌসুমী ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পশু সংগ্রহ করে মজুদ করেছে। পিছিয়ে নেই ক্ষুদ্র খামারিরাও।রাউজান উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ছোট বড় ৪৩৪টি খামারে ৩৮ হাজারেরও বেশি গরু, ছাগল, মহিষ, বেড়া প্রস্তুত করেছে খামারিরা। পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহে গরু,ছাগল মোটাতাজা করে রেখেছেন।

 করোনার ধাক্কা কাটিয়ে এবার ভালো দামে পশু বিক্রির আশায় আছেন এখানকার খামারি ও কৃষকরা।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজানের বিভিন্ন এলাকায় কোরবানীর পশু হাট বসে। কোরবানীর পশুর হাটের মধ্যে সবচেয়ে বেশী গরু কেনাকাটা হয় রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের গফুর আলী বোস্তামী চারা বটথল বাজার, গহিরা কাল চান্দ চৌধুরী হাট, পাহাড়তলী পিংক সিটি, বাগোয়ানের লাম্বুর হাট, খেলার ঘাট, নোয়াপাড়া চৌধুরী হাট,উরকির বৈজ্জাখালী গেইট বাজারে।রাউজানের বাগোয়ান ইউনিয়নে অবস্থিত রাকিব এগ্রো ফার্মের স্বত্বাধিকারী রাজু সওদাগর বলেন,বিগত ২০ বছর ধরে আমি এ খামার করছি ।বর্তমানে আমার খামারে ৩০ টি ছোট-বড় গরু এবং ২টি মহিষ রয়েছে। আশা করছি করোনার ধাক্কা কাটিয়ে এবার লাভবান হবো ইনশাল্লাহ। ইতোমধ্যে আমি ১টি মহিষ ভালো দামেই বিক্রি করেছি।রাউজান উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান বলেন, রাউজানে ৪শত ৩৪ টি ছোট বড় খামারে ৩৮ হাজারেরও বেশি কোরবানি যোগ্য পশু রয়েছে। মৌসুমী ব্যবসায়ীরা উপজেলায় দেশের বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে আসেন বিধায় কোরবানি যোগ্য পশুর অভাব হবেনা আশা করছি।ডেইরী ফার্মে লালন পালন করা গরু ও কোরবানীর জন্যবিক্রয়করবে ডেইরী ফার্মের মালিকরা। এছাড়া ও দেশের বিভিন্ন এলাকা থেকে আনা গরু ব্যবসায়ীরা বিক্রয় করা শুরু করেছে । রাউজানের বিভিন্ন এলাকায় কোরবানীর জন্য ক্রেতারা গরু ক্রয় করছে প্রতিদিন। ধীরে ধীরে কোরবানীর পশুর বিক্রি শুরু বৃদ্ধি পাচ্ছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর