শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১৭ পিএম, ২০২২-০৭-০২
নতুন করে আরো তিনটি নিউজ পোর্টাল ও ১৫টি পত্রিকার অনলাইন সংস্করণকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৩০ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তি দুটিতে এসব সংবাদ মাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
১৫টি পত্রিকার অনলাইন সংস্করণ হলো- দৈনিক সকালের সময়, দৈনিক অগ্রসর, দৈনিক মাতৃভূমির খবর, দৈনিক বর্তমান কথা, দৈনিক আমাদের বাংলা, দৈনিক কুমিল্লার কাগজ, সাপ্তাহিক অন্যধারা, দৈনিক করতোয়া, দৈনিক ফুলকি, দৈনিক জননেত্র, দৈনিক পল্লী বাংলা, দৈনিক আমাদের কক্সবাজার, দৈনিক আমাদের ব্রাহ্মণবাড়িয়া, দৈনিক মাধুকর ও দ্য নিউ নেশন।
নিবন্ধন পাওয়া তিনটি নিউজ পোর্টাল হলো- শীর্ষ সংবাদ ডটকম, এইচবিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও শেয়ার বাজার নিউজ ডটকম।
মিজানুর রহমান চৌধুরী সম্পাদিত " দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের কক্সবাজার" পত্রিকার অনলাইন সংস্করণ নিবন্ধন দেওয়ার জন্য তিনি তথ্য মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান ।
আমাদের ডেস্ক : : বিদ্যুৎ বিভাগের বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণমূলক কাজের জন্য প্রণীত ‘বিদ্যুৎ বিভাগের অভিন্ন ...বিস্তারিত
ঢাকা অফিস : : মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরফের স্তূপের ওপর বিশাল এক সামুদ্রিক মাছ। পাশ দিয়ে যাওয়া প্রায় সবাই থেমে একবার তাকাচ্ছেন। কেউ ছবি ...বিস্তারিত
ঢাকা অফিস : : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গত দেড়-দুই মাসের পরিশ্রমে প্রণীত সাম্প্রতিক বাজেটটি ...বিস্তারিত
ঢাকা অফিস : : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান আলোচনা ও গুঞ্জনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited