শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১১:১১ পিএম, ২০২২-০৬-২৮
সীতাকুন্ডের সাগর উপকূলে ভেসে এসেছে কোটি টাকার তামার হোস পাইপ।সীতাকুন্ড নৌ পুলিশ খবর পেয়ে হোস পাইপটি জব্দ করে। তবে এটি কার, কোথা থেকে এসেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪:৩০ টায় উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারী টোলা সাগর উপকূলে একটি হোস পাইপ সাগর উপকূলে ভেসে আসে। স্থানীয় কয়েকজন জেলে হোস পাইপটি দেখে সেটি লোহার টুকরো ভেবে বিক্রির উদ্দেশে টেনে কূলে নিয়ে আসেন। কিন্তু পরবর্তীতে দেখেন সেটি বিশালাকার একটি পাইপ। জোয়ার চলে গেলে ভারী লোহাটি আটকে যায় তীরে। এই খবর পেয়ে আজ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিরা নৌ পুলিশের একটি দল।
নৌ পুলিশের ইন্সপেক্টর মো. একরাম হোসেন বলেন, উদ্ধারকৃত হোস পাইপটির মাধ্যমে তেল বা গ্যাস সরবরাহ করা হয়। এটি কোনও জাহাজ থেকে অন্য জাহাজে তেল সরবরাহ, অথবা জাহাজ থেকে তেল বা গ্যাস ক্ষেত্রে সরবরাহের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের হোস পাইপের মূল্য কোটি টাকাও হতে পারে। সরকারি বা বেসরকারি কোনও স্থান থেকে এটি বন্যার কারণে ভেসে আসতে পারে বলে ধারণা করেন তিনি। তবে এটি আমরা স্থানীয় জিম্মায় রেখেছি। মালিকের খোঁজ পেলে তুলে দেওয়া হবে।
এ বিষয়ে সীতাকুন্ডের থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সম্প্রতি যে ভয়াবহ বন্যা হয়েছে কোথাও থেকে হোস পাইপটি এখানে ভেসে আসতে পারে। তবে এর মালিক পাওয়া গেলে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited