শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১০:২৭ পিএম, ২০২২-০৬-২৮
বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। যে খবরের জন্য কৌতূহল ছিল বি-টাউনে।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনজুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।
এরপরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিকমাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন।
এই সুখবরে নিজেদের আনন্দ ধরে রাখতে পারছেন না কাপুর-ভাট পরিবারের সদস্যরা। এই সুযোগে দর্শকের সামনে আসছে তাদের প্রিয় তারকা জুটির অদেখা বেশ কিছু ছবি।
কথায় বলে, আসলের থেকে সুদ বেশি। তাই এই খবরে বেশ উত্তেজিত নীতু কাপুর। ছেলে-বৌমার এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ভগবান মঙ্গল করুন।’ সেই ছবিতে পরস্পরে মুগ্ধ স্বামী-স্ত্রী। রণবীরকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া।
আর এই ছবি দেখেই আলিয়ার উত্তর, ‘আমার প্রিয় ছবি।’ সঙ্গে সঙ্গে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি বদলে ফেলেন নায়িকা।
এত দিন কনের সাজের ছবি দেখে এসেছেন তার অনুরাগীরা। জীবনের আরও এক নতুন অধ্যায়। তাই নতুন ছবি তো চাই! হবু-দাদী লিখেছেন, ‘আমার বাচ্চাদের আবার বাচ্চা। অনেক ভালোবাসা।’
পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।
১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।
আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited