শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৩:৫৪ পিএম, ২০২২-০৬-২৮
এক সাপ্তাহ কারাভোগের পর আইসিটি মামলায় জামিন পেলেন চট্টগ্রামের ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যন ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য রুস্তম আলী।
সোমবার (২৭ জুন ) দুপুরের চট্টগ্রাম কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন। সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে জামিন আবেদনের শুনানি শুরু হয়। প্রায় এক ঘন্টা ধরে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য: ২০২০সালের ১৬ ই জানুয়ারী স্থানীয় একটি মাদ্রাসার ওয়াজ মাহফিলে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারীকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন চেয়ারম্যান রুস্তম আলী। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে একই বছরের ৮ এপ্রিল রুস্তম আলীকে আসামী করে কথিত তরিকত কর্মী ওমর ফারুক বাদী হয়ে ভূজপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পরবর্তীতে রুস্তম হাই কোর্টের নির্দেশে গত ২১ জুন নিন্ম আদালতে আত্মসমর্পন করতে গেলে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এদিকে রুস্তম আলীর কারাগারে যাওয়ার সংবাদটি সেদিন ছড়িয়ে পড়লে ফটিকছড়ি আ' লীগের নেতা কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে ও মুক্তির দাবীতে লাগাতার কর্মসূচীর ডাক দেয়। পরদিন মামলার বাদী ফারুক তাদের কর্মী নয় দাবী করে বাংলাদেশ ত্বরীকত ফেডারেশন ফটিকছড়ি শাখার পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়। পরে সাংসদ নজিবুল বশর জামিনের জন্য সুপারিশ করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited