শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০২:০৩ পিএম, ২০২২-০৬-২৭
কক্সবাজার থেকে কর্ণফুলি,জুলধা, কালুরঘাট ঋষি পাড়া, বাস্তহারা, নতুন ব্রীজ, এলাকায় চিংড়ি রেণু পোনার ব্যাবসার সাথে জড়িত কয়েকটি সিন্ডিকেট। বেপরোয়া ভাবে বছরের পর বছর সাগরের চিংড়ি সহ ১৩ হাজার প্রজাতির প্রাণী ধ্বংসে লিপ্ত তারা, চিংড়ি রেনু পোনার ব্যবসায় রাতারাতি আঙুল ফুলে কলা গাছ, বনে গেছেন অনেকেই। কোটি কোটি টাকার মালিক হয়ে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। কোন ভাবেই দমন করা যাচ্ছে না এই সব সিন্ডিকেট।
কর্নফুলী উপজেলার জুলধা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডে মোঃ ইয়াসিন প্রকাশ মধুর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ শে জুন অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর । এসময় আনুমানিক ২ লক্ষ গলদা চিংড়ির পোনা আটক করে কর্নফুলী নদীতে অবমুক্ত করা হয় । অভিযান পরিচালনা করেন পটিয়া সহকারী কমিশনার (ভূমি) পীযুষ কুমার চৌধুরী, এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, কর্নফুলী থানা। বেশ কিছু মালামাল ও চিংড়ি পরিবহন করার ২১ টি পাতিল জব্দ করা হয়। জব্দকৃত মালামাল সমূহ নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।
এই বিষয়ে জানতে চাইলে জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলি বলেন, আমরা নিয়মিত অভিযান চালু রেখেছি, নিষিদ্ধ জাল ধরে জনসম্মুখে পুড়িয়ে দিচ্ছি। যারা চিংড়ি রেণু মজুদ, স্থানান্তর, ও পরিবহন করছে তাদের বিরুদ্ধে তথ্য পাওয়া মাত্র সেখানে আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও ম্যাজিস্ট্রেট নিয়ে অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে কর্নফুলি থানার জুলধা ৭ নং ইউনিয়নে চিংড়ি রেনু পোনা কারবারি মধুর বাড়িতে অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে অন্য সব স্পটে আমাদের অভিযান চালানা হবে।
পরিবেশ আন্দোলন কর্মী মুজিব উল্ল্যাহ তুষার বলেন এই অভিযান যদি লোক দেখানো দ্বায়সারা না হয়ে প্রকৃত অর্থেই অভিযান হয়ে থাকে তাহলে সাগরের ১৩ হাজার প্রজাতির প্রাণী রক্ষা পাবে বলে আমি মনে করি। সীতাকুণ্ড সহ রেণু পোনা পাচারকারী স্থান গুলোয় এবং পরিবহনের সময়ে অভিযান পরিচালনা করে আটকের পর মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালালে এবং রেণু পোনার ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত সৃষ্টি করতে পারলে নিয়ন্ত্রণে আসবে চিংড়ি রেণু নিধনের এই মহা উৎসব। পরিবেশ বাঁচাতে ও সাগরের মৎস্য রক্ষাত্রে মৎস্য অধিদপ্তর এর আদর্শীক অভিযান পরিচালনার দাবি জানান তিনি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত
ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত
ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited