শিরোনাম
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: | ০৯:২৭ পিএম, ২০২২-০৬-২৩
বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার (টমটম) ধাক্কায় এক শিশু নিহত হয়েছে । নিহত ওই শিশুর নাম তাজলোমা সুনতানা মিশি (৬), সে আমির হোসেন সর্দার পাড়ার বাসিন্দার মিনহাজ উদ্দিনের মেয়ে।
বৃহস্পতিবার( ২৩ জুন) বিকাল তিনটায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক ভাবির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তাজলোমা সুনতানা মিশি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় বেপরোয়া গতিতে একটি অটোরিক্সা (টমটম) এসে মিশিকে স্বজোরে ধাক্কা দিলে মিশি রাস্তায় পাশে পড়ে যায়। মিশি মাথা আঘাত পায়। মিশির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সবাই মিলে আহত অবস্থায় মিশিকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিক্সার ধাক্কায় তাজলোমা সুনতানা মিশি নামের এক শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার পরিদর্শক (ওসি)। তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা করছে না। উনারা নিজেরাই মিটমাট করে ফেলেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited