চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ খুঁজে চার সদস্যের কমিটি

নজিব চৌধুরী ::    |    ০৩:৫০ পিএম, ২০২২-০৬-২৩

চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ খুঁজে চার সদস্যের কমিটি

 

নগরী তিনদিন জলমগ্ন থাকার পর এবার ঘুম ভাঙল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণ সংক্রান্ত বিশেষ সভা করেছে । এ সভায় চট্টগ্রামে জলাবদ্ধতার কারণ খুঁজে বের করতে চার সদস্যের কমিটি করা হয়েছে।

 কমিটির আহ্বায়ক সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস ও সদস্য সচিব সিটি কর্পোরেশনের প্রকৌশলী রফিকুল ইসলাম। এছাড়া সদস্য হিসেবে থাকবেন জলবাদ্ধতা নিরশন প্রকল্পের প্রকল্প পরিচালক ও কাউন্সিলর মোবারক আলী।


বুধবার (২২ জুন) সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সভা শেষে এই কমিটি গঠনের কথা জানান সিটি কর্পোরেশন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র বলেন, ‘১০ দিনের মধ্যে এই কমিটি সারা শহর ঘুরে জলাবদ্ধতার কারণ খুঁজে বের করবে। পাশাপাশি যেখানে পানি চলাচলে প্রতিবন্ধকতা রয়েছে, সে প্রতিবন্ধকতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।’প্রকল্প ব্যবস্থাপনায় সিডিএ থেকে ১০০ কোটি চাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সিটি মেয়র বলেন, ‘১০০ কোটি, ১০ কোটি কোনো বিষয় না। এখানে ব্যাপার হলো, মানুষের ভোগান্তিটা চরমে পৌঁছেছে। এই বর্ষার মধ্যে মানুষ যাতে কষ্ট না পায় সে চেষ্টা করছি।

সভায় উপস্থিত ছিলেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জলাবদ্ধতা নিরশন প্রকল্পের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিডিএ প্রধান প্রকৌশলী হাসান বিন শামস, বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল শাহজাহান।


 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর