শিরোনাম
বিনোদন ডেস্ক : | ১০:৪০ পিএম, ২০২২-০৬-২২
দীর্ঘ দিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন জনপ্রিয় নায়িকা শাবনূর। ঘর সামলানো তো বটেই, বাইরেও নিজেকেই সামলাতে হয়। মাঝে-মধ্যে দেশে ফিরলেও তিনি সেখানকার স্থায়ী বাসিন্দা।
অনেক দিন থেকে অভিনয়ে নেই ঢাকাই সিনেমার এ প্রিয় মুখ। কিন্তু এতে তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। অস্ট্রেলিয়ায় থাকলেও দেশের নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন শাবনূর।
বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেশের বন্যা পরিস্থিতিতে সবাইকে রাগ-ক্ষোভ ভুলে সুন্দরভাবে জীবনযাপনের পরামর্শ দিয়েছেন তিনি।
শাবনূর বলেন, বন্ধুরা, সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। ইদানীং আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে একটি যুদ্ধ চলছে! অথচ এই কথাটি কেউ বুঝতে চাইছে না যে, একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে! আবার এ কথাও সত্যি যে, আমরা সবাই একে অপরের চেনামুখ! দিনশেষে আমাদের সবার চলার পথ একটাই। চলার পথে আমাদের একে অপরের মুখোমুখি হতে হবে। একে অপরের সুখ-দুঃখে আমাদেরই পাশে থাকতে হবে। তাই আমরা এসব যুদ্ধে লিপ্ত না হয়ে, আমাদের রাগ ক্ষোভ পেছনে ফেলে নিজেদের সুন্দর জীবনমুখী করে তুলি।
সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে শাবনূর লেখেন, এই মুহূর্তে দেশে এক ভয়াবহ সংকট চলছে। সিলেটসহ দেশের অন্যান্য অঞ্চল ক্রমাগত বন্যায় প্লাবিত হচ্ছে। এই দুর্বিষহ পরিস্থিতির কথা চিন্তা করে আমরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত! দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ!
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited