চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ইতিহাসে ‘দ্বিতীয় নারী প্রেসিডেন্ট’ পাওয়ার পথে ভারত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১০:৩৭ পিএম, ২০২২-০৬-২২

ইতিহাসে ‘দ্বিতীয় নারী প্রেসিডেন্ট’ পাওয়ার পথে ভারত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ভারতের প্রেসিডেন্ট পদের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। 


বিজেপি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে দ্রুপদি মুরমুকে।
তিনি ওড়িশার উপজাতি সম্প্রদায়ের মানুষ। 

যদি দ্রুপদি মুরমু প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে ভারতের রাজনীতির ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে প্রেসিডেন্টের পদ অলঙ্করণ করবেন তিনি। 

তাছাড়া ভারতের ইতিহাসে প্রথম উপজাতি সম্প্রদায়ের মানুষ হিসেবে প্রেসিডেন্ট হবেন দ্রুপদি মুরমু।

এর আগে ২০০৭ সালে প্রতিভা পাটিল ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তিনি ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

৬৪ বছর বয়সী দ্রুপদি মুরমু একজন প্রবীণ রাজনীতিবীদ। ওড়িশার বিভিন্ন সিনিয়র পদে কাজ করেছেন তিনি। আগে ছিলেন স্কুল শিক্ষক। বর্তমানে ঝাড়খণ্ডের গভর্নরের দায়িত্ব পালন করছেন। 
ভারতের সংসদে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে। ফলে দ্রুপদি মুরুম নিশ্চিতভাবে ভারতের রাষ্ট্রপতি হচ্ছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, উপজাতি সম্প্রদায়ের হওয়ায় দ্রুপদি মুরমুকে রাষ্ট্রপতি পদের জন্য ভোট দেবে অন্যন্য দলগুলোও। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে বিজেপির সংসদীয় বোর্ড সভা হয়। সেখানেই দ্রুপদি মুরমুকে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়। 

বিজেপির প্রেসিডেন্ট জে পি নাদ্দা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, তাদের মনে হয়েছে একজন উপজাতি নারীর ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হওয়া প্রয়োজন। 

এদিকে দ্রুপদি মুরমুই ভারতের পরবর্তী প্রেসিডেন্ট হবেন সেই আশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেছেন, দ্রুপদি মুরমু সমাজসেবা, গরীবদের, নিপীড়িতদের এবং প্রান্তিক মানুষদের জীবনমান উন্নত করতে তার জীবনকে উৎসর্গ করেছেন।

টুইটে মোদি আরও বলেছেন, তার আছে দক্ষ প্রশাসনিক ও শাসক-সংক্রান্ত অভিজ্ঞতা। আমি নিশ্চিত তিনি আমাদের জাতির অন্যতম শ্রেষ্ঠ প্রেসিডেন্ট হবেন। 

সূত্র: এনডিটিভি, আল জাজিরা, আনন্দবাজার

রিটেলেড নিউজ

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান

আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত


লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

লেবাননে উত্তেজনা : বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ২ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর