চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিআরটিসি-জীপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি::    |    ১০:১৪ পিএম, ২০২২-০৬-২২

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে বিআরটিসি-জীপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

 খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গুইমারা উপজেলাধীন হাতিমুড়া পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় খাগড়াছড়িগামী বিআরটিসি বাস ও হাতিমুড়া বাজারগামী জীপ গাড়ীর মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় পাঁচ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। 

২২ জুন বুধবার বিকেল ৫ টার দিকে খাগড়াছড়িগামী বিআরটিসি বাস (ঢাকামেট্রো-ব -১৫-৫৪২১) গাড়িটি গুইমারা উপজেলার হাতিমুড়া পুলিশ ফাঁড়ি পেরিয়ে যাওয়ার সময় মোড়ে গিয়ে জালিয়াপাড়া থেকে আসা হাতিমুড়াগামী নম্বরবিহীন জীপ গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুইটির  সামনের অংশ ভেঙে ধুমরে মুচরে যায়।  এ ঘটনায় ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ ফাঁড়ির সদস্যরা এগিয়ে এসে আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। অন্যান্য আহতরা মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। জীপগাড়ির সকলেই আনারস ক্ষেতের শ্রমিক বলে জানা গেছে। তবে বিআরটিসি'র কোনো যাত্রী আহত হয়নি।  দূর্ঘটনা কবলিত বাস ও জীপগাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে। হাতিমুড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (আই.সি) মো. আলা উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে চুরমার হওয়া গাড়ী দুইটি উদ্ধার প্রক্রিয়া চলছে।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর