চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পরিত্যক্ত মুক্তিযোদ্ধা ভবন পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৪৯ পিএম, ২০২২-০৬-২২

পরিত্যক্ত মুক্তিযোদ্ধা ভবন পরিদর্শন

নগরীর পরিত্যক্ত ‘মুক্তিযোদ্ধা ভবন’ (সাবেক দারুল ফজল মার্কেট) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

 বুধবার (২২ জুন) সকাল ১১টায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত  সভাপতি  মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ ও জেলা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার  মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল দুলুসহ মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে তিনি জরাজীর্ণ এ ভবনটি পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক জেলা কমান্ডার আবুল কাশেম চিশতী, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা সাংবাদিক মঞ্জুরুল আলম মঞ্জু, সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা ইউনিটের সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম স্বাক্ষী কাজী নুরুল আবছার, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি  মুক্তিযোদ্ধা শফর আলী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্যানেল মেয়র মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মহানগর কমান্ডারের সমন্বয়কারী  মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ, কোতোয়ালী কমান্ডার  মুক্তিযোদ্ধা সৌরিন্দ্র নাথ সেন, চান্দগাঁও কমান্ডার  মুক্তিযোদ্ধা মোঃ কুতুব উদ্দিন, পাঁচলাইশ কমান্ডার  মুক্তিযোদ্ধা আহমদ মিয়া, খুলশী কমান্ডার  মুক্তিযোদ্ধা মোঃ ইউছুফ, আকবর শাহ’র ডেপুটি কমান্ডার  মুক্তিযোদ্ধ মোঃ নূর উদ্দিন, হালিশহরের ডেপুটি কমান্ডার  মুক্তিযোদ্ধা আবুল কাশেম, খুলশীর ডেপুটি কমান্ডার লেয়াকত হোসেন, সহকারী কমান্ডার  মুক্তিযোদ্ধা মোঃ মাঈনুল হোসেন,  মুক্তিযোদ্ধা যথাক্রমে-প্রশান্ত কুমার সিংহ, প্রণাল চৌধুরী, সোবহান পারভেজ, সৈয়দ আবদুল গণি, মোঃ আবদুর রব কায়েস, মোঃ ফারুক,, চসিক’র সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর শাহীন আক্তার রোজী প্রমূখ।  
     
ভবন পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ভবনটি অনেক পুরনো। বর্ষাকালে ছাদ ছুঁইয়ে পানি পড়ে। এখানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর-জেলা ইউনিট কমান্ড ও বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের দলীয় কার্যালয়ের পাশাপাশি নীচে অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এগুলো বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে উঠেছে। মুক্তিযোদ্ধা ভবনটি যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথমে এ ভবনটি দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর এটি বেহাত হয়ে যায়। পরিত্যক্ত এ ভবনটি নতুন করে নির্মাণের লক্ষ্যে শীঘ্রই আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বৈঠক করা হবে। বৈঠকে তারা সকলে একমত পোষণ করলে বাণিজ্য মন্ত্রনালয়ের মাধ্যমে শর্ত সাপেক্ষে একটি ডেভেলপার কোম্পানীকে দিয়ে শীঘ্রই এ ভবনটি ভেঙ্গে নতুন করে নির্মাণের প্রস্তাব দেয়া হবে। সাময়িক অসুবিধা হলেও ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে এখানে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান পূনঃরায় তাদের কার্যক্রম শুরু করতে পারবে। 
তিনি আরও বলেন, আগামী রোববার (২৬ জুন) পরিত্যক্ত মুক্তিযোদ্ধা ভবনের তৃতীয় তলা সীলগালা করে দেয়া হবে। একইসাথে বিল্ডিংয়ের ছাদে রক্ষিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সরানোর ব্যবস্থা করা হবে। মুক্তিযোদ্ধা ভবনটি নির্মিত হলে সর্বাগ্রে বীর মুক্তিযোদ্ধা তাদের কার্যালয় পাবে। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর