শিরোনাম
ঢাকা অফিস : | ০৩:২৮ পিএম, ২০২২-০৬-২২
পদ্মা সেতু নিয়ে সমালোচনাকারীদের সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আমাদের দেশের অনেক অর্থনীতিবিদ ও জ্ঞানীগুণী পদ্মা সেতু হবে না বলে সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিয়েছিলেন। তারা বলেছিলেন, পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না, সরকার যদি ভিন্ন অর্থ সংস্থানে পদ্মা সেতু নির্মাণ করতে যায়, তা হলে গুণগত মান ঠিক থাকবে না। যারা সমালোচনা করেছেন, তাদের আত্মবিশ্বাসের অভাব। সমালোচনাকারীদের আজ আমি বলব, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে আসেন, আমরা আমন্ত্রণ জানাব, জানালাম। পদ্মা সেতু ঘুরে দেখে যান।
বুধবার গণভবনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পদ্মা সেতু উদ্বোধন, বন্যা পরিস্থিতি, দ্রব্যমূল্যসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্যক্তিস্বার্থে কেউ দেশের এত বড় ক্ষতি করতে পারে তা আমার জানা ছিল না। ব্যাংকের এমডি পদের লোভে একজন ব্যক্তি বিশ্বব্যাংকের অর্থায়ন আটকে দেন। তার সঙ্গে আরও কিছু ব্যক্তি সহায়তা করেছেন। তাদের ষড়যন্ত্রে ও মিথ্যা তথ্যে বিশ্বব্যাংক একটা পর্যায়ে পদ্মা সেতু প্রকল্প থেকে সরে যায়।
তিনি বলেন, ব্যাংকের একটা এমডি পদ এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে ওই ব্যক্তির কাছে। পদটা চলে যাওয়ায় তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক সরে যাওয়ার পর আমি সংসদে দাঁড়িয়ে বলেছিলাম যে, দেশের টাকায় পদ্মা সেতু হবে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ পদ্মা সেতু দৃশ্যমান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited