শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৩:২২ পিএম, ২০২২-০৬-২২
রাউজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ডা. ইয়াকুবের মরদেহ দুদিন পর উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ঘর থেকে ৪০০-৫০০ ফুট দূরে একটি পুকুরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান ফেরদৌস আক্তার নামে স্থানীয় এক নারী। পরে স্থানীয়রা রেইনকোট পড়া অবস্থায় হাতে মৃত মাছভর্তি থলেসহ তার মরদেহ উদ্ধার করে। তারা ধারণা করছে, মাছ ধরে ফেরার পথে সাঁকো পাড় হতে গিয়ে পানির প্রবল স্রোতে সাঁকো ভেঙ্গে নিখোঁজ হন তিনি। এর আগে গত সোমবার (২০ জুন) বিকাল ৪টা থেকে ৬টার মধ্যে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বেরুলিয়া খাল সংলগ্ন বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ ডা. ইয়াকুব ওই এলাকার হারুন চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।
স্থানীয়রা জানান,সোমবার বিকেল ৪টা দিকে বন্যার পানিতে মাছ ধরার কথা বলে ডা. ইয়াকুব ঘর থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি ফিরে না আসায় খাল-বিলসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার পরিবার।
রাউজান থানার অফিসার ইনচার্জ কে অবহিত করা হলে রাউজান ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় ঐ দিন। কিন্তু ডুবুরি সদস্য না তাকায় ফায়ার সার্ভিস উদ্ধার কাজে নামতে পারেনি।পরদিন গত ২১ জুন সকাল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে,তবে ইয়াকুবের সন্ধান না পেয়ে তারা উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে।
২২ জুন বুধবার সকালে নিখোঁজের প্রায় দুদিন ঘন্টা পর ফেরদৌস আকতার নামের স্থানীয় এক নারী মরদেহটি দেখতে পেলে সেটি উদ্ধার করা হয়।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited