শিরোনাম
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৩:১১ পিএম, ২০২২-০৬-২২
খাগড়াছড়ি জেলার রামগড়ে অসহায় ও দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা, সেলাই মেশিন, ঢেউটিন ও টিউবওয়েল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।
২২ জুন বুধবার সকালে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় রামগড় ব্যাটালিয়ন সদরে উপকারভোগীদের হাতে এসব অনুদান তুলে দেন ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় রামগড় ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মনিরুজ্জামান, সহাকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান, দেশের সার্বভৌমত্ত রক্ষায় অতন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি। এছাড়াও সীমান্ত এলাকায় অবৈধ মাদক-চোরাচালান প্রতিরোধ, অপরাধ কর্মকান্ড প্রতিহত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাছাড়া শুধু সীমান্ত রক্ষাই নয়, এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করছে বিজিবি। বিজিবি কর্তক পূর্বের ন্যায় ভবিষ্যতেও সম্প্রীতি উন্নয়ন কর্মসূচীর আওতায় এসব উদ্যোগ অব্যাহত থাকবে এবং এ অঞ্চলের মানুষের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
পরে জোন অধীনস্ত বিভিন্ন এলাকার অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে মোট ৪৫ জনকে ২ লাখ ১৪ হাজার টাকা, ৫টি সেলাই মেশিন, ৭টি পরিবারকে ঘর নির্মানের জন্য ৭ বান্ডেল ঢেউটিন ও পানিশূন্য গ্রামের ২জনকে ২টি টিউবওয়েল বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited