চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহামায়া সেচ প্রকল্প বদলে গেছে কৃষকের ভাগ্য

মীরসরাই প্রতিনিধি :    |    ০২:০১ পিএম, ২০২০-০৯-২১

মহামায়া সেচ প্রকল্প বদলে গেছে কৃষকের ভাগ্য

উপজেলার ১৮ হাজার হেক্টর অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে মীরসরাইয়ে বাস্তবায়ন করা হয়েছে মহামায়া সেচ প্রকল্প। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হওয়া এ প্রকল্প গত ১০ বছর সময়ে বদলে দিতে শুরু করেছে কৃষকের ভাগ্য। পাশাপাশি দেশের পর্যটন শিল্পে নতুন এক দিগন্ত সূচিত হয়েছে এ প্রকল্পের ১১ বর্গ কিলোমিটার লেকজুড়ে। এখানে গড়ে তোলা হয়েছে বোটানিক্যাল গার্টেন ইকো-পার্ক।
জানা গেছে, ১৯৯৬ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উপ-নির্বাচনে মীরসরাই আসন থেকে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ১৯৯৭ সালে তিনি তৎকালীন সরকারের বেসরকারী বিমান চলাচল, পর্যটন ও গণপূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ওইসময় মীরসরাই অ লের দৃশ্যমান বেশ কিছু উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়। সরকারের শেষের দিকে মহামায়া ছড়া খননের মধ্য দিয়ে তিনি মহামায়া সেচ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেন। পরে ২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসলে প্রকল্পটির কাজ অনেকটাই থেমে যায়। ২০০৮ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মীরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাঁর লালিত স্বপ্নের প্রকল্প ‘মহামায়া’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করেন। ২০০৯-১০ অর্থ বছরে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হয় মহামায়া সেচ প্রকল্প। ২০১০ সালের ২৯ ডিসেম্বর এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
মহামায়া সেচ প্রকল্পের উপকারভোগী ঘড়িয়াইশ গ্রামের কৃষক স্বপন নাথ বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি এ মহামায়া সেচ প্রকল্প পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়েছে। বর্তমানে আমরা পাহাড়ি ঢলের হাত থেকে পরিত্রাণ পেয়েছি। আমাদের এলাকার কৃষকেরা প্রতিবছর সময় মত প্রকল্পের পানি দিয়ে বোরো চাষ করছে।’
মীরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মহামায়া সেচ প্রকল্পের কারণে এলাকায় বোরো আবাদে উৎসাহিত হচ্ছে কৃষকেরা। প্রতি বছর আমরা বোরো আবাদে আমাদের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাচ্ছি। উৎপাদন ভালো হওয়ায় কৃষকেরাও খুশি।
মীরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, মহামায়া প্রকল্প বাস্তবায়নের আগে আমাদের এলাকায় অন্তত শতাধিক পরিবারের ঘরবাড়ি বর্ষা মৌসুমে পানিতে ঢুবে থাকতো। বর্তমানে আমাদের গ্রামের মানুষ এ প্রকেল্পর সুবিধা ভোগ করছে। এলাকার ছড়াগুলো একাধিকবার খনন করায় এটির সুফল আরো বেশি পাওয়া যাচ্ছে।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর