চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন: চট্টগ্রাম জেলা প্রশাসক 

 বিএম ডিপোতে হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ   

রিপোর্টার    |    ০৭:২৪ পিএম, ২০২২-০৬-২১

প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন: চট্টগ্রাম জেলা প্রশাসক 

সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অনাকাঙ্খিত অগ্নিদুর্ঘটনায় হতাহত ৬৯টি পরিবারের মাঝে ৫ কোটি ৬৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২০ জুন) সকাল  ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বিএম কনটেইনার ডিপো লিমিটেডের পক্ষে এসব চেক তুলে দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। গত ৪ জুন রাতে স্মার্ট গ্রুপে মালিকানা অধীন বিএম কনটেইনার ডিপোতে সংঘটিত অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ১০ কর্মীর প্রত্যেক পরিবারকে ১৫ লাখ টাকা, নিখোঁজ ৩ জনের প্রত্যেক পরিবারকে ১৫ লাখ টাকা, গুরুতর আহত ৯ জনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা, সাধারণ আহত ৫ জনের প্রত্যেক পরিবারকে ৬ লাখ টাকা, বিএম ডিপোতে কর্মরত অবস্থায় নিহত ৯ জনের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ও আহতদের ধরণ অনুয়ায়ী  পরিবার প্রতি ২ থেকে ৬ লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সঞ্চালনায় অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) কবীর আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বিএম কনটেইনার ডিপোর জি.এম মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী, পরিচালক মোঃ শফিকুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফর আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত। চেক বিতরণ অনুষ্ঠানে স্মাট গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

চেক বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান বলেন, সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ড ও বিস্ফোরণের পর দলমত নির্বিশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হতাহতের পাশে দাঁড়াতে চট্টগ্রামবাসী যেভাবে ছুটে এসেছেন সেটি সারাদেশে নজির স্থাপন করেছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চট্টগ্রামবাসীর এ আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন। 

তিনি রাত দশটার দিকে এ ঘটনা সম্পর্কে অবহিত হন। খবর পেয়েই প্রধানমন্ত্রী চট্টগ্রামের সকল কর্মকর্তাকে হতাহতদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন। চিকিৎসা ব্যবস্থাপনায় যাতে কোনও ঘাটতি না হয় সেজন্য নির্দেশনা দেন। এ নির্দেশনা পেয়ে রাতেই সবাই ছুটে এসেছেন, হতাহতদের পাশে দাঁড়িয়েছেন। যখন যা প্রয়োজন হয়েছে তার ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারে যদি কেউ কর্মক্ষম থাকে তাহলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাদের পরিবারে কর্মক্ষম কেউ নেই তাদের জন্য অন্য কোনও ব্যবস্থা করা হবে, যাতে তারা চলতে পারেন। বিএম ডিপো কর্তৃপক্ষ এ পর্যন্ত যে কথাগুলো বলেছেন, সব কথা তারা রক্ষা করেছেন। বাকি কথাগুলোও আশা করি রক্ষা করবেন।
ডিসি বলেন, অগ্নিকান্ডের খবর শুনার সঙ্গে সঙ্গে চট্টগ্রামের মানুষ দল মত নির্বিশেষে সবাই ছুটে এসেছেন। আমি দেশের সাতটি জেলায় দায়িত্ব পালন করেছি। কিন্তু চট্টগ্রামের মানুষের মতো এমন আন্তরিক কোথাও দেখিনি। দেশবাসী  চট্টলারবাসীর আন্তরিকতা দেখেছে।
বিএম কনটেইনার ডিপোর ঘটনায় সাংবাদিকদের ভূমিকা নিয়ে জেলা প্রশাসক বলেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনার পর জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সঠিক সংবাদটি প্রকাশ করেছেন। তার জন্য কৃতজ্ঞতা। আপনারা যদি সঠিক সংবাদ প্রকাশ না করতেন তাহলে কুচক্রীমহল এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ পেত।

অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই বিএম ডিপোতে ক্ষতিগ্রদের পাশে দাঁড়িয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সসহ সেবা সংশ্লিষ্ট সবাই যে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন সেটি অতুলনীয়। যতদিন আপনারা ব্যবসা করবেন ততদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্মরণ রাখবেন।  
তিনি আরও বলেন, যারা হতাহত হয়েছেন তাদের পরিবারে যদি চাকরি করতে সক্ষম কেউ থাকে তাকে চাকরি দেন। আর্থিক অনুদান আপনারা পাচ্ছেন, সেগুলো কাজে লাগাবেন। কাউকে অতিরিক্ত মুনাফার আশায় দিবেন না। রিকশা অথবা অন্যকিছু কিনে কাউকে চালাতে দেন। যাতে মূলধন ঠিক থাকে। বিএম কনটেইনার ডিপোর ঘটনায় যারা এগিয়ে এসেছেন, তাদের কাছে চট্টগ্রামের মানুষ কৃতজ্ঞ। 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর