শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:১৩ পিএম, ২০২২-০৬-২১
সিরিয়ার উত্তরাঞ্চলে দুই লাখ ৪০ হাজার ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।সিরিয়ার তাল আবিয়াত এলাকা পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু। খবর আরব নিউজের।
সিরিয়ার উত্তরাঞ্চলের জারাবুলুস, আল-রাব, রাস আল-আইন ও আল আবিয়াদ শহরে এসব ঘর নির্মাণ করা হবে।
আন্তর্জাতিক ও মুসলিম দেশগুলোর সহায়তায় সিরিয়ার গৃহহীনদের জন্য এসব ঘর নির্মাণের পরিকল্পনা করছে তুরস্ক।
তুরস্কসহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া যেসব সিরীয় শরণার্থী দেশ ফিরতে চান, তাদের জন্য এসব ঘর নির্মাণ করে দেবে তুরস্ক।এ বিষয়ে গত শনিবার স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন সিরিয়ায় সফররত তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।
এরই মধ্যে তুর্কি এনজিও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে ৬০ হাজার ঘর নির্মাণ করে দিয়েছে।
গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ঘোষণা করেছেন, তুরস্কে আশ্রয় নেওয়া ১০ লাখ সিরীয় শরণার্থীকে নিজ দেশে ফিরে যেতে উদ্বুদ্ধ করতে সিরিয়ায় তাদের আবাস গড়ে দেবে তুরস্ক।
সিরিয়ার এ অঞ্চলটিতে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণের জন্য তুরস্ক সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে এখানে।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited