চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সুযোগের অপেক্ষায় বিজয়

স্পোর্টস ডেস্ক :    |    ০৫:৩০ পিএম, ২০২২-০৬-২০

সুযোগের অপেক্ষায় বিজয়

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেয়েছেন হাতে নাতে। ডাক পেয়েছেন ক্যারিবীয় সফরে ওয়ানডে ও টি- টোয়েন্টি স্কোয়াডে। শুধু তাই নয় ইয়াসির রাব্বির ইনজুরির কারণে টেস্টের দলেও অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। সব মিলিয়ে সুযোগের অপেক্ষায় এনামুল হক বিজয়। দেখাতে চান নিজের ক্যারিশমা। 

সোমবার ওয়েস্ট ইন্ডিজ পৌঁছেছেন বিজয়। লক্ষ্য দ্বিতীয় টেস্ট। ২৪ জুন সেন্ট লুসিয়ায় শুরু হবে সেই ম্যাচ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় বিজয় বলেছেন, ‘অনেক দিন পর দলের সাথে যোগ দিতে পেরে ভালো লাগছে। দ্বিতীয় টেস্টের আগে আরো চার-পাঁচ দিন আছে। এর আগে ভালোভাবে প্রস্তুতি নিয়ে রাখতে চাই। যদি সুযোগ আসে, ভালো খেলার চেষ্টা করব।’ তবে দ্বিতীয় টেস্টে বিজয় সুযোগ পাবেন কিনা- তা জানতে অপেক্ষা করতে হবে ২৪ তারিখ পর্যন্ত। 
 
দীর্ঘ ৮ বছর পর টেস্ট দলে জায়গা হয়েছে বিজয়ের। সর্বশেষ ২০১৪ সালে সাদা পোশাকের সংস্করণে খেলেছেন তিনি। দলে ফিরতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে বিজয়কে। দারুণ সম্ভাবনাময় এক ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে এসেছিলেন বিজয়। ক্যারিয়ারের শুরুটা ছিল আশাজাগানিয়া। কিন্তু ২০১৫ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে পড়েন। এরপর দলে ফিরলেও আর ধারাবাহিক হতে পারেননি।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর