শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০২:৪৬ পিএম, ২০২২-০৬-২০
চট্টগ্রামের রাউজান উপজেলায় ৩ টি কাঁচা মাটির গুদাম ধসে পড়েছে।
রবিবার (১৯জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণবাগ পাড়ার গৌঙ্কিম দাশের বাড়িতে এই ঘটনা ঘটে।
অন্যদিকে রাউজানের পাহাড়লী ইউনিয়নে অবস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে পানি ঢুকে পড়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানি বেড়ে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এর মধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। ভারি বর্ষণ অব্যাহত আছে৷ বৃষ্টি বন্ধ না হলে পানি বেড়ে জনদুর্ভোগ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীরা।
আরও দুই তিনদিন ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। পাহাড়তলী ইউনিয়নে বসতঘর ধসের ঘটনায় আশা দাশ নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও বৃত্তি দাশ নামে ৪০ বছর বয়সী দুই নারী আহত হয়েছেন। আহত আশা দাশ জুনু দাশের স্ত্রী ও বৃত্তি দাশ গৌঙ্কিম দাশের স্ত্রী। ক্ষতিগ্রস্তরা হলেন গৌঙ্কিম দাশ, মিন্টু দাশ, সিবু দাশ।স্থানীয় লোকজন জানিয়েছেন, ভারি বর্ষনে ওই এলাকায় পানি বেড়ে একাধিক বসতঘরে প্রবেশ করেছে। এসময় তিনটি কাঁচা বসতঘর ধসে পড়েছে। ঘরে থাকা আশা দাশ ও বৃত্তি দাশ নামে দুই নারী সামান্য আহত হয়েছেন। তারা দুইজন প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন জানান।ভারিবর্ষনের কারণে তিন ভাইয়ের দুটি কাঁচাঘর ধসে গেছে। তেমন ক্ষয়-ক্ষতি হয়নি। যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকাটি নিচু হওয়ায় পানির নিচে তলিয়ে যাওয়ায় এই ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited