চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে বিএনসিসি’র উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক সচেতনতামূলক র‌্যালি সম্পন্ন

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৬:৫৭ পিএম, ২০২২-০৬-১৯

হাটহাজারীতে বিএনসিসি’র উদ্যোগে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক সচেতনতামূলক র‌্যালি সম্পন্ন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি এর নিদের্শনায় হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের (সেনা শাখা) উদ্যোগে ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা-২০২২ বিষয়ক সচেতনতামূলক র‌্যালি সম্পন্ন।

গতকাল রোববার (১৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে শুরু হওয়া র‌্যালিটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।

র‌্যালিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. শাহিদুল আলম ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ।

এতে আরও উপস্থিত ছিলেন কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার পিইউও মো. আবু তালেব, সিইউও মোহাম্মদ রবিউল হোসেন, ক্যাডেট সার্জেন্ট মো: আরিফুল ইসলাম, ক্যাডেট সার্জেন্ট ঋতু দাশ, ক্যাডেট কর্পোরাল রেজাউল করিম ও ক্যাডেট কর্পোরাল নাদিয়া সুলতানা প্রমুখ।  

বিএনসিসি কর্ণফুলি রেজিমেন্ট চট্টগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠিত র‌্যালি শেষে হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের ক্যাডেটদের সাথে নিয়ে আমন্ত্রিত অতিথিরা জনসাধারণের মাঝে জনশুমারি ও গৃহগণনা বিষয়ক সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করেন।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর