চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ব্রাজিলের ১০ নম্বর জার্সি যাকে দিতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৩৮ পিএম, ২০২২-০৬-১৯

ব্রাজিলের ১০ নম্বর জার্সি যাকে দিতে চান নেইমার

ফুটবলবিশ্বে ১০ নম্বর জার্সির কদরই আলাদা। ফুটবলের দুই কিংবদন্তি পেলে ও দিয়াগো ম্যারাডোনা ১০ নম্বর জার্সি পরেছেন। 

ব্রাজিল দলে আইকনিক জার্সিটি আরও পরেছেন জিকো, রিভালদো ও রোনালদিনহো। বর্তমানে পেলের উত্তরসূরি হিসেবে নেইমার পরছেন। আর্জেন্টিনা দলে ম্যারাডোনার পর এ জার্সির দাবিদার হয়েছেন লিওনেল মেসি।

নেইমারের ক্যারিয়ার শেষে কার গায়ে উঠবে ব্রাজিল দলের ১০ নম্বর জার্সি? 

সে প্রশ্ন ওঠার আগেই সেই খেলোয়াড়ের নাম জানিয়ে দিলেন নেইমার।  দলটির অন্যতম তরুণ তারকা রদ্রিগো সিলভা দে গোয়েসকে নিজের ১০ নম্বর জার্সিটি দিতে চান নেইমার। রদ্রিগো নিজেই জানিয়েছেন এ তথ্য। 

রদ্রিগো জানিয়েছেন, নেইমার চান তার ১০ নম্বর জার্সিটা যেন রদ্রিগোই বহন করেন।

বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন রদ্রিগো। গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বেই রিয়ালের বিদায় ঘণ্টা বেজে গিয়েছিল প্রায়। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত গোল দলকে টিকিয়ে রাখেন রদ্রিগো। তার এসিস্টে গোল করে ম্যাচ জেতান বেনজেমা।  সেমিফাইনালে ওঠে রিয়াল।

নেইমার নাকি মনে করেন, ব্রাজিল দলে তার অভাব পূরণ করতে পারেন রদ্রিগোই।

রদ্রিগো বলেন, ‘নেইমার আমাকে বলেছেন, আমি এরই মধ্যে জাতীয় দল থেকে প্রায় চলে যাওয়ার মুহূর্তে রয়েছি। আশা করি ১০ নম্বর জার্সিটা হবে তোমার। আমি এ কথা শুনে অপ্রস্তুত হয়ে যাই। আসলে এ কথার জবাবে তাকে কী বলব বুঝতে পারিনি তখন। তার কথায় আমি বিব্রতবোধ করেছি এবং হেসেছি। আমি শুধু তাকে বলেছি, অবশ্যই তিনি জাতীয় দলের হয়ে আরও খেলবেন। এ মুহূর্তে এই জার্সিটা আমার দরকার নেই। আমার কথা শুনে তিনি হেসে উঠলেন।’ 

শুধু নেইমার থেকেই প্রশংসা শোনেননি, ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা জিনেদিন জিদানও নাকি তার স্তুতি গেয়েছেন বলে জানালেন রদ্রিগো। 

বলেন, ‘জিদান একদিন মন্তব্য করেছেন, আমিই হব একসময় বিশ্বের সেরা ফুটবলার। রিয়ালের বর্তমান কোচ আনচেলত্তিও আমার সম্পর্কে বলেছেন। আমি অনুশীলন করে যাচ্ছি এবং চেষ্টা করছি, নিজেকে আরও উন্নত করার। আমি খুবই খুশি।’
 

প্রসঙ্গত, ফুটবলে ইতিটানার ইঙ্গিত ইতোমধ্যে দিয়েছেন নেইমার।  এ তারকা বলে দিয়েছেন, কাতার বিশ্বকাপই হবে ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ বিশ্বকাপ। 

৩০ বছর বয়সি নেইমার এরই মধ্যে ব্রাজিলের হয়ে ৭৪ গোল করেছেন। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি।  নেইমারের অবসরের পর ১০ নম্বর জার্সি কার গায়ে উঠে সেটিও এখন বড় প্রশ্ন।

তথ্যসূত্র: এনএস ডট কম

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর