শিরোনাম
এম,নুরুদ্দোজা,চকরিয়া: | ০১:৫০ পিএম, ২০২০-০৯-২১
কক্সবাজারের চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সভা ২০ সেপ্টেম্বর (রোববার) বিকাল ৪টায় সমিতি মার্কেট (রূপালী শপিং সেন্টার) ৩য় তলাস্থ ক্লাব কার্যালয়ে অনুষ্টিত হয়েছে। ক্লাবের সভাপতি আবদুল মজিদ এর সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক এসএম হান্নান শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের সম্মানীত উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরী। সভায় উপস্থিত থেকে মতামত ব্যক্ত করেন ক্লাবের সহসভাপতি এম রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর,দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুদ্দোজা জনি,১নং নির্বাহী সদস্য প্রবীণ সাংবাদিক আবদুল মতিন চৌধুরী, ক্লাবের ক্রীড়া সম্পাদক অলি উল্লাহ রনি, সিনিয়র সদস্য জামাল হোছাইন, এম আলী হোসেন, শাহ জালাল শাহেদ, এম রিদুয়ানুল হক, আবুল মনছুর মো: মহসিন, আবদুল করিম বিটু প্রমূখ।
সভায় ক্লাবের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। সর্বোপুরী ক্লাবের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ায় দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ৩সদস্য বিশিষ্ট একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে ক্লাবের সম্মানীত উপদেষ্টা প্রবীণ সাংবাদিক জাকের উল্লাহ চকোরীকে প্রধান এবং সম্মানীত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এসএম সিরাজুল হক এবং ক্লাবের আজীবন দাতা সদস্য মা-শিশু জেনারেল হাসপাতালের এমডি মোহাম্মদ জকরিয়াকে উক্ত কমিটির সদস্য করা হয়েছে। উক্ত কমিটির মাধ্যমে আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা ও এক মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও ক্লাবে পুরাতন সদস্যদের পূণ:নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রয়াত সাবেক সদস্য হারুন রশিদ মিয়াজীর জন্য শোক প্রস্তাব আনা হয় এবং সদ্য কারামুক্ত নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের চিকিৎসা সহায়তাসহ ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানানো হয় ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited