শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:৩৫ পিএম, ২০২২-০৬-১৬
হাটহাজারীতে ছুরিকাঘাতে মো. ওয়ালীদ (৩) নামে এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে।
বুধবার (১৫জুন) উপজেলার শিকারপুর ইউনিয়নের পূর্ব শিকারপুরের ৩নং ওয়ার্ডের হাঁচি মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিদ প্রবাসী মো. জাবেদ ও ইসরাত জাহান দম্পতির পুত্র।
নিহতের চাচা মো. খোরশেদ জানান, ওয়ালিদের মা ও দাদি দুপুরে গোসল করতে পুকুরে গেলে কে বা কারা ঘরের ভেতর ডুকে গলায়, পেটে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে শিশু ওয়ালিদকে। রক্তাক্ত অবস্থায় দ্রুত স্থানীয় একাধিক হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাটহাজারী থানাধীন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহাবুর রহমান বলেন, পূর্ব শিকারপুর এলাকায় শিশু মো. ওয়ালিদকে বসতঘরে রেখে পরিবারের লোকজন পুকুরে গোসল করতে যায়। গোসল করে ঘরে এসে দেখতে পায় ওয়ালিদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে। কে বা কারা ওয়ালিদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বিকাল তিনটায় উপজেলার কুয়াইশ এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্ত করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited