শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৬:০৬ পিএম, ২০২০-০৯-২০
রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজারে কাপ্তাই সড়কের যানজট নিরসনে অভিযান পরিচালনা করে যাচ্ছেন সদ্য আগত রাঙ্গুনিয়া সার্কেল অফিসার এএসপি আনোয়ার হোসেন শামীম। শুধু রোয়াজারহাট বাজার নয় রাঙ্গুনিয়া যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থান গুলোতে গাড়ি ও মানুষ সমাগম বেশি হয় সেই বাজার গুলোতে যানজট নিরসনে জন্য তিনি গত সাতদিন ধরে নিয়মিত সড়কে অভিযান চালিয়ে যাচ্ছেন।
আজ রবিবার ( ২০ সেপ্টেম্বর) সকালে রাঙ্গুনিয়া রোয়াজারহাট বাজারে এএসপি,র নিজ উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সড়কের পাশে সিএনজি যাত্রী ওঠানামা করার জন্য ইট ও বালি দিয়ে স্থান নির্ধারণ করে দেওয়া হয়,সিএনজি ও অন্য গাড়ি সহজ ভাবে যাত্রী ওঠা নামা করে ও শৃঙ্খলা রক্ষা করে তার জন্য দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে রোয়াজারহাট বাজার সমিতি, একালাবাসী এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা।
এদিকে আনোয়ার হোসেন শামীমের এই কাজকে একটি ভালো উদ্যোগ এবং এই ধরনের কাজে সকলের সহযোগিতা করা প্রযোজন বলে মনে করেন সাধারণ মানুষ,রোয়াজারহাট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি ও সিএনজি চালক সমিতির উপদেষ্টা বি কে লিটন বলেন শুরু থেকে ওনি যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন আমরা ব্যবসায়ী সমিতি ও চালক সমিতির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার করছি ওনার এই কাজের জন্য রোয়াজারহাট বাজার যানজট মুক্ত হবে।
এএসপি আনোয়ার হোসেন শামীম বলেন---আসলে আমি প্রতিদিন রাঙ্গুনিয়া থেকে রাউজান যাওয়া আসা করি রাঙ্গুনিয়া কিছু বাজারে দেখি খুব যানজট, কিভাবে যানজট কমানো যাই তার জন্য কয়েকদিন ধরে আমি অভিযান পরিচালনা করি, আজ ৭ম দিনে আমি রোয়াজারহাটে সামন্য কিছু কাজ করছি যাতে যানজট কমে,তিনি বলেন আমার একা পক্ষে যানজট মুক্ত করা সম্ভব নয় চালক,সাধারণ মানুষ ব্যবসায়ী সমিতি সহ সকলকে নিয়ে কাজ করতে হবে।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited