চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৪ পিএম, ২০২২-০৬-১৪

আনোয়ারা ৯নং পরৈকোড়া ইউনিয়নে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

আগামী ১৫ জুন আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

এরই মধ্যে  প্রার্থীরা যে যার মতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে নির্বাচনে অংশ নেওয়া ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।  সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রার্থীরা সংবাদ সম্মেলন করে দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুন ) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ৫ জন চেয়ারম্যান প্রার্থী। তারা হলেন, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলী চৌধুরী (আনারস প্রতীক) , সাবেক ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন সুজন (মোটর সাইকেল প্রতীক) , বিএনপি নেতা  হাসান জিয়াউল ইসলাম চৌধুরী (ঘোড়া প্রতীক), স্বতন্ত্র প্রার্থী শেখ মো. নাজিম উদ্দীন (টেলিফোন প্রতীক)  ওআবদুল মালেক মানিক ( চশমা প্রতীক)। এর বাইরে যিনি আছেন তিনি আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রার্থীরা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও হঠাৎ করে নির্বাচনী পরিবেশ কালো মেঘে আচ্ছন্ন করে ভোটারদের আতঙ্কের ভিতর ফেলে দিয়েছে। কারণ আনোয়ারা উপজেলার ১০টি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যানের নেতৃত্বে নিজস্ব বাহিনী নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষ হয়ে ভোটারদের হুমকি-ধুমকি ও ভোট কেন্দ্র দখলের নীলনকশা করছে।

তারা বলেন, এলাকায় এলাকায় গিয়ে তারা স্বতন্ত্র প্রার্থদের পোস্টার ছেড়া, কর্মী সমর্থকদের বিভিন্ন প্রকার হয়রানি, পুলিশি হুমকি, বহিরাগতদের আস্ফালন সর্বোপরি বহিরাগতরা ইতোমধ্যে এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ভোটাররা মা-বোন নিয়ে ভোট দিতে পারবে কি না তা নিয়ে আতঙ্কিত ও উদ্ধিগ্ন।

চেয়ারম্যান প্রার্থীরা আরও বলেন, এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নৌকা প্রার্থীর বহিরাগত সমর্থকদের আনাগোনা ও কেন্দ্র দখলের পাঁয়তারা করছে এবং এসব কেন্দ্রকে ঝূকিপূর্ণ হিসেবে করে তুলেছে। বিশেষ করে ভিংরোল কেন্দ্রটি নৌকা প্রতীকের প্রার্থীকে সমর্থন করা এক প্রভাবশালী ব্যক্তির বাড়ির আঙ্গিনায় হওয়াতে তা সবচেয়ে বেশি ঝুকিপূর্ণ এবং গত নির্বাচনেও ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতে পারেনি।

স্থানীয় সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সম্মান রক্ষা করার আহবান জানিয়ে ৫ প্রার্থীই আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে বিজিবি, র‌্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করে নির্বাচনকে যেন কোনভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে ভূমিকা রাখার জন্য আহবান জানান।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত


চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের কমিটির আবুল হাশেম বক্কর সভাপতি,  মনজুর আলম সম্পাদক 

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ   চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত


বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্যোগ নেবে চট্টগ্রাম জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত


সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার পাওনা ২৪১ কোটি টাকা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত


‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

‘মামলা চললেও থামছে না দখলচেষ্টা’: বায়েজিদে পৈতৃক সম্পত্তি নিয়ে আতঙ্কে প্রবাসী পরিবার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত


দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর নামেই চসিকের ৩ কোটি টাকার নতুন অ্যাপ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর