শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৭:৩৮ পিএম, ২০২২-০৬-১৩
সীতাকুণ্ডের বিএম ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরো একটি লাশের হাড়গোড় উদ্ধার করা করেছে ।
সোমবার (১৩ জুন) বিকাল ৩.০০ টায় সীতাকুণ্ডের অগ্নিকান্ডে ও বিস্ফোরণের নয় দিন পর বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে একটি লাশের কিছু হাড়গোড় উদ্ধার করেছে।
গাউছিয়া কমিটির "মানবিক টিম" লাশের হাড়গোড় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির তথ্য প্রযুক্তি সম্পাদক মামুনুর রশিদ।
তিনি বলেন, ”সোমবার বিকালে পোড়া মালামালের স্তূপ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হাড়গুলোর মধ্যে একটি পায়ের ছোট অংশ। এছাড়া শরীরের বিভিন্ন অংশের হাড় রয়েছে। তবে সেগুলো এক ব্যক্তির, নাকি বিভিন্ন ব্যক্তির, তা বোঝা যাচ্ছে না।”
এ ব্যাপারে সীতাকুণ্ডের মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, উদ্ধার করা হাড়গুলো ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। সংগ্রহ করা নমুনাগুলো পড়ে সিআইডি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকায় গত ৪জুন (শনিবার) বিএম কন্টেইনার ডিপোতে সীতাকুণ্ডের পর স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় পাঁচশতাধিক মানুষ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited