চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জায়েদ-ওমর সানী দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মৌসুমী

বিনোদন ডেস্ক :    |    ০৩:২৯ পিএম, ২০২২-০৬-১৩

জায়েদ-ওমর সানী দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন মৌসুমী

জায়েদ খানকে ঘিরে ফের উত্তাল সিনেমহল। এবার শিল্পী সমিতির নির্বাচন ঘিরে চিত্রনায়িকা নিপুণের সঙ্গে নয়; মৌসুমীকে জড়িয়ে তার স্বামী ওমর সানীর সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছেন জায়েদ।

দ্বন্দ্বের সূত্রপাতটা করেছেন চিত্রনায়ক ওমর সানীই। গত ১০ জুন রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিয়েপরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে জায়েদকে কষে চড় মারেন ওমর সানী।

জায়েদের সঙ্গে এমন দুর্ব্যবহারের কারণ হিসেনে সানী জানিয়েছেন, জায়েদ খান নাকি গত চার মাস ধরে তার সহধর্মিণী মৌসুমীকে ত্যক্ত-বিরক্ত করে আসছিল।  তাদের সংসারে ভাঙনের চেষ্টা করেছিল জায়েদ। 

বিষয়টি নিয়ে গত তিন দিন ধরে সিনেপাড়াসহ দেশের সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনার হাওয়া বইছে।

এবার এরমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী, যাকে কেন্দ্র করেই চলছে এ দ্বন্দ্ব। 

দুই চিত্রনায়কের চড়-পিস্তল কাণ্ডে স্বামী ওমর সানীর পক্ষে না গিয়ে উল্টো তাকেই কিছুটা দুষলেন মৌসুমী। জায়েদের বিরুদ্ধে করা সানীর অভিযোগকে উড়িয়ে দিয়ে মৌসুমী জানালেন, জায়েদের খুব একটা দোষ দেখছেন না তিনি।  জায়েদ কখনো তাকে অসম্মান করেননি।

জায়েদের ভূয়সী প্রশংসা করে গণমাধ্যমকে মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’

জায়েদ তাকে উত্যক্ত করেছে কিনা এ প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন, ‘সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে! কেন এই প্রশ্নটা বারবার আসছে? এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেন হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।’

রিটেলেড নিউজ

নিজের শক্তিকে চিনে পৃথিবীটা জয় করো: নারীদের উদ্দেশে সাফা

নিজের শক্তিকে চিনে পৃথিবীটা জয় করো: নারীদের উদ্দেশে সাফা

বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত


চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

চট্টগ্রাম-৮: ‘দুর্গে’ ফুরফুরে বিএনপি, শক্তি বেড়েছে জামায়াতেরও

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত


তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

তিন পার্বত্য জেলায় পর্বত প্রশান্তির খোঁজে সবুজ উপত্যকায় পর্যটকরা

স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা:  খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত


ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

ফৌজদারহাট ডিসি পার্কের ‘ফুল উৎসব’: সৌন্দর্যের আড়ালে প্রতারণা !

আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত


বিয়ে করলেন তাহসান

বিয়ে করলেন তাহসান

বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত


 বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধের আশঙ্কা 

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর