চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মের মিলনমেলা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি    |    ০৬:৫৮ পিএম, ২০২২-০৬-১১

বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মের মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ভিত্তিক উদ্যোক্তা সংগঠন বেষ্ট ই-কমার্স প্ল্যাটর্ফম (বিইসিপি)’র মিলনমেলা-২০২২  অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল ( ১০ জুন) বিকাল ৪ টায় জিইসি মোড় ক্যাপসিকাম এরাবিয়ান হাউসে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এ  মিলনমেলা অনুষ্ঠিত হয় ।


বেষ্ট ই-কমার্স প্ল্যাটফর্ম (বিইসিপি)’র এডমিন রোকসানা রলি’র সভাপতিত্বে ও এডমিন নিপু হাসানের সঞ্চালনায় মিলনমেলায় ঢাকা, লক্ষীপুর, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলা হতে অর্ধশতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আয়োজনে টাইটেল ও কো-স্পন্সর ছিল রিযিক, শাহরিয়ার এন্টারপ্রাইজ ও এস কে আর ট্রাভেল সলিউশন, ফুড স্পন্সর ছিল নিলাস কিচেন, ফাইকা কালেকশন, কেক স্পন্সর রিযিক, কেক স্টক বাই এনএন, গিফট স্পন্সর ড্রে-ড্রিম, বেলে নিগারস কুইজিং, আমিনাস ড্রিম ওয়ার্ল্ড, মেহেদী স্পন্সর ইব্রাহিম সাগর, ফটোগ্রাফার স্পন্সর বাবুজি ফটোগ্রাফী। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মানবকাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট মো. জাফর হায়দার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ইউসুফ, সেভয় আইসক্রীম এর পরিবেশক জাহিদ হোসেন, সাগর মোটরস এর স্বত্বাধিকারী মুক্তিযোদ্ধা সুনীল কান্তি, ক্যাপসিকাম এরাবিয়ান হাউসের স্বত্বাধিকারী অহিদ চৌধুরী মুক্তি।


এতে বক্তব্য রাখেন মডারেটর এড. রোমেলা আরেফিনা, মাহা মোস্তফা দেওয়ান, উম্মে হাবিবা আশীন, জ্যোতি সাহা শশী, সাফায়েত হোসেন আলভী, পারেল আহমেদ, এমপি মিরাজ, রাকিবুল হাসান রোহান, মোহাম্মদ উল্লাহ সাকিল। অংশগ্রহণকারী উদ্যোক্তাগণ নিজ নিজ পরিচয় তুলে ধরে বক্তব্য রাখেন, খোরশেদা বেগম, সাহিন আক্তার, আলিফা তাজবীদ, ফারহানা আকবর, সেলিনা আক্তার খানম, নাজমা আক্তার, সুমাইয়া ইসলাম, আইনুল সালাম, এম.এস দেলোয়ার জাহান, জয়জিত নাথ, নিলা, সুরাইয়া আফরিন খান, উৎপল কান্তি বড়ুয়া, শামীমা নুসরাত, তানিকা, শাহমিনা নাছিরন, জাহিদা সুলতানা, সুলতানা নার্গিস, ফেরদৌস আরা, আবদুল্লাহ আল সাফরিন, লুবনা বিথী আহমেদ, মাশিদিয়া লুবনা আহমেদ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে এড. জাফর হায়দার বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে অনলাইনভিত্তিক কেনা-কাটা এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কেননা  সময় ও পরিশ্রম সাশ্রয়ের লক্ষ্যে ক্রেতাগণ অনলাইনের উপর ঝুকে পড়েছে। উদ্যোক্তাদের প্রতি তিনি বলেন, এই জনপ্রিয়তা ধরে রাখার লক্ষ্যে আপনারা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। সভাপতির বক্তব্যে এডমিন রোকসানা রলি বলেন, শক্তিশালী মার্কেট হিসেবে বিইসিপি উদ্যোক্তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। এর পরিধি সম্প্রসারণে উদ্যোক্তাগণ উদ্যোগী হবেন। এডমিন নিপু হাসান বলেন, বিইসিপি উদ্যোক্তাদের সেলকোড শিথীল করা হয়েছে। এখন থেকে সকল উদ্যোক্তাগণ সহজে বিইসিপি মার্কেটে কেনাকাটা করতে সক্ষম হবেন। অংশগ্রহণকারী সকল উদ্যোক্তাগণকে বিইসিপি এডমিন প্যানেল বাণিজ্য মেলায় সেভয় আইসক্রম গিফ্টকার্ড প্রদান করেন। পরিশেষে বিইসিপি পরিচালনা পরিষদ ঘোষণা করেন ফ্রি প্রশিক্ষণ, পণ্য প্রদর্শনী ও বর্ণাঢ্য আয়োজনে ২ বছর বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হবে।

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর