শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৬:১৫ পিএম, ২০২২-০৬-১১
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি বিএম কন্টেইনার ডিপোতে স্মরণকালের ভয়াবহ কেমিক্যাল বিস্ফোরনের কারনে অগ্নিকান্ডে নিহত, আহতদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ১১ জুন ) দুপুরে সীতাকুণ্ড প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্তায় মাহফিলে বিশেষ দোয়া করা ও মোনাজাত পরিচালনা করেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী ,সভাপতিত্বে ও সহ -সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএম ডিপো ঘটনার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান এম.হেদায়েত, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসি, ফারুক আবদুল্লাহ, কামরুল ইসলাম দুলু, জাহেদুল আনোয়ার চৌধুরী, সাইদুল হক, কৃষ্ণ চন্দ দাশ, হাকিম মোল্লা, সাইফুল ইসলাম রুবেল প্রমুখ। সভার শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
বক্তারা বলেন বিএম কন্টেইনার ডিপুতে বিস্ফোরন ঘটনায় ক্ষয়ক্ষতি কোনভাবেই পূরন হওয়ার নয়,তারপরও বাস্তবতাকে মেনে নিয়ে মানবিক কারনে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য ডিপোর কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হয়।
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত
রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত
চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited