শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:০৮ পিএম, ২০২২-০৬-১১
চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদ বিশেষায়িত বার্ন হাসপাতাল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সংহতি সমাবেশ করেছে।
১০ জুন ২০২২ ইং, বিকাল ৪ টায় শুক্রবার, কর্মসূচিটির সর্বাত্মক সহযোগিতা করেছে সচেতন তরুণ প্রজন্ম নামের একটি সামাজিক সংগঠন।
ঝুকিপূর্ণ ও ভারি শিল্প অধ্যুষিত চট্টগ্রামে দগ্ধ রোগীর উপযুক্ত চিকিৎসা ব্যবস্থাই গড়ে উঠেনি বলে মন্তব্য করে বক্তারা বলেন। আলোচিত বিএম কনটেইনার ডিপট ট্রাজেডি একটি হৃদয় বিদারক ঘটনা। এই অগ্নি দূর্ঘটনায় প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। চট্টগ্রামে আগুনে দগ্ধ রোগীদের সঠিক চিকিৎসার জন্য আলাদা কোন বার্ন হাসপাতাল নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট থাকলেও সেখানে পর্যাপ্ত রোগীর উন্নত চিকিৎসা নেই। এখনো শতাধিক রোগী পোড়া যন্ত্রণা নিয়ে বেচে আছে। প্রায় ৭ জন রোগীকে ঢাকা শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম একটি ভারি শিল্প এলাকার শহর। এখানে বিএম কন্টেইনার ডিপোর মত অগ্নি ঝুকিপূর্ণ আরো বিভিন্ন মিল কারখানা রয়েছে। যেখানে হাইড্রোজেন পার অক্সাইডের মত কেমিক্যালের ব্যবহার আছে। ধার্য পদার্থে সহায়তাকারী এই ক্যামিকেল প্রায় জায়গায় অরিক্ষিত রয়েছে। তাই চট্টগ্রামে শহর অগ্নিকান্ডের ঝুকিপূর্ণ অনেকাংশে বেশি। আমরা মাননীয় প্রধান মন্ত্রীর কাছে চট্টগ্রামেও বার্ন হাসপাতাল নির্মাণের দাবি জানাচ্ছি।
সংগঠনটির প্রধান সমন্বয়কারী মাহমদুর রহমান শাওনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান ও নাগরিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান।
এতে বক্তারা আরো বলেন, চট্টগ্রামে একটি বার্ন হাসপাতাল নির্মাণের কাজ গত দেড় দশকে বাস্তবায়িত হয়নি। জায়গার অভাব, অর্থসংকটসহ নানান অজুহাতে দেখিয়ে এ হাসপাতাল নির্মাণ করা হচ্ছে না । প্রায় ১১ টি জায়গা আছে চট্টগ্রাম শহরে যেখানে বড় বড় বিশেষায়িত হাসপাতাল করা যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন যদি সমন্বয় করে উদ্যোগ নেই, এই হাসপাতালে দ্রুত নির্মাণ করা সম্ভব । বাজেটের ২০২২-২৩ অর্থ বছরে এই হাসপাতাল বাস্তবায়ন ব্যাপারে যেন সরকার একটু নজর দেয়। আমরা আগামী কয়েক দিনের মধ্যে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রেরণ করবো।
শামশুজ্জোহা আজাদ পলাশের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন সচেতন তরুণ প্রজন্মের যুগ্ম সমন্বয়কারী জাহিদ তানছির, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হামিদ হোসেন প্রমুখ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited