শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:৩৪ পিএম, ২০২২-০৬-০৯
এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। অনেক বিজ্ঞাপনেই অংশ নিয়েছেন লিওনেল মেসি।তাকে নিয়ে তাই বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহও থাকে তুঙ্গে। তাই বিজ্ঞাপনের শ্যুটিং কম করতে হয়নি আর্জেন্টাইন তারকার।
তবে এবার মেসি অভিনয় করেছেন একটি টিভি সিরিজে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস জানিয়েছে ‘লস প্রোতেক্তোরেস’ নামের ওই সিরিজটির দ্বিতীয় সিজনে দেখা যাবে মেসিকে।
ইতোমধ্যেই আর্জেন্টিনায় সিরিজটি বেশ জনপ্রিয়তা পেতে শুরু করেছে। মেসির উপস্থিতি যে সেটা আরও বাড়াবে, তা আর বলার অপেক্ষা রাখে না। মেসির অভিনয় করা অংশটুকু মুক্তি পাবে ২০২৩ সালে। ইতোমধ্যেই মেসির উপস্থিতিকে কেন্দ্র করে প্রমোশনও শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। শ্যুটিং সেটে মেসির বিভিন্ন ভিডিও ক্লিপ শেয়ার করছে তারা।
প্রযোজক গুস্তাভো বারমুডেজ বলেছেন, ‘আপনি কীভাবে সেরাভাবে দ্বিতীয় সিজন শুরু করতে পারতেন? আমার জন্য এই মানুষটাকে দিয়ে। ’ মেসিকে নিজের প্রযোজনা করা কাজে আনতে পেরেও ভীষণ খুশি তিনি।
আর্জেন্টিনার বুয়েন্স আইরেসসহ বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছে টিভি সিরিজটি। মেসির অংশটুকু করা হয়েছে প্যারিসে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর এখানেই থাকছেন তিনি।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited