শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০১:৪৭ পিএম, ২০২২-০৬-০৯
সীতাকুন্ড বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিষ্ফোরনের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
গত কাল (৮জুন) বুধবার বিকেলে নগরীর দারুসসুন্নাহ হাসানিয়া মাদ্রাসা মিলনায়তে জেলা ছাত্রদলের সদস্য সচিব প্রার্থী মো. আবদুস সবুর এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম তৈয়ব এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ওলামাদলের সভাপতি মাওলানা মুহাম্মদ শহীদ উল্যাহ চিশতী, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন, নিজাম উদ্দিন, আনিসুর রহমান আনাস, বাঁশখালী সরকারি আলাওল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তারেকুল ইসলাম তালুকদার, জেলা ছাত্রদল নেতা চৌধুরী আসিফ, আবদুল হান্নান, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল কুদ্দুস বুলবুল, শাকের উল্লাহ আজাদ, তারেকুল ইসলাম, সাইফুল ইসলাম, নুর মুহাম্মদ রাব্বি, শরাফাত উল্লাহ।
ভয়াবহ অগ্নিকান্ড ও বিষ্ফোরণে নিহতদের সর্বোচ্চ আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে বক্তারা বলেন, এই অপ্রত্যাশিত ভয়াবহ বিষ্ফোরণের ঘটনায় চট্টগ্রামবাসীর কাছে শোকের ছায়া নেমে এসেছে। হতাহতদের আত্মীয়-স্বজনের আর্তচিৎকারে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে। এই শোচনীয় পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি রুগীদের প্রতি চিকিৎসক, নার্স এবং বিএম ডিপো কর্তৃপক্ষের যে আন্তরিকতা চট্টগ্রামবাসী উপলব্ধি করেছে তা কোন অবস্থাতেই যেন ঘাটতি না হয় কর্তৃপক্ষের প্রতি সে দিকে লক্ষ রাখার জোর দাবি জানান।
মাহফিল শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন দারুসসুন্নাহ হাসানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহ সুফী আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্লাহ চিশতী।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited