শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ০৪:১৯ পিএম, ২০২০-০৯-২০
আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাইকা'র অর্থায়নে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর অধীনে ক্রসবর্ডার প্রকল্পে’র মাধ্যমে পটিয়া পৌরসদরের ৬ লেইনে দুটি ইন্দ্রপুল সেতু নির্মাণ কাজ চলছে। একই সাথে সড়কের দুই পাশে ১শত ফুট প্রস্থ গোল চত্বর নির্মাণ করা হবে। যাতে করে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী যানবাহন গুলো চলাচলে কোন যানজট বা প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সে লক্ষ্যেই এ কাজ করা হচ্ছে। এ কাজ করতে গিয়ে পার্শ্ববতী ক্ষতিগ্রস্থ লবন মিল কারখানা গুলো সরকার ঘোষিত তিনগুণ ক্ষতিপূরণ পাবে। তাছাড়া চাঁনখালী খালের পশ্চিম পাশে ৩ শত একর জায়গা নিয়ে বিসিক লবণ শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে
। ইতোমধ্যে ওয়াসার পানি সরবরাহের কাজ শুরু হয়েছে। কর্ণফুলী’র টানেল এর সাথে এ সড়ক সংযুক্ত হবে।পটিয়ার সর্বস্তরের মানুষের হৃদয়ের দাবী সাবেক মহকুমা পটিয়াকে জেলাসহ সিটি কর্পোরেশনে পরিণত করা হবে পর্যায়ক্রমে। তিনি শনিবার দুপুরে পটিয়া ইন্দ্রপুল এলাকায় জাইকা'র অর্থায়নে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ক্রসবর্ডার প্রকল্পে’র কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।
ক্রসবর্ডার প্রকল্পে’র অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তাফা কামাল জানান, এ প্রকল্পে’র আওতায় পটিয়া ইন্দ্রপুল সেতু, চন্দনাইশ উপজেলার বরগুনি সেতু, দোহাজারী সাঙ্গু সেতু ও কক্সবাজার জেলার চকরিয়া মাতামুহরী সেতুসহ ৮টি সেতু নির্মাণ করা হবে। এতে প্রায় ৭৫০ কোটি টাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর পটিয়াসহ বিভিন্ন স্থানে ৮টি সেতু নির্মাণের কাজ চলছে। স্প্রেকট্রা-সি আর ২৪ বি যৌথ উদ্দ্যেগে ঠিকাদারী প্রতিষ্ঠান এসব কাজ করছে। ২০১৮ সালের ২২ নভেম্বর কাজ শুরু করা হয়। ২০২১ সালের ২১ নভেম্বর গুরুত্বপূর্ণ সেতু ৮টির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করছে। ক্রমন্বয়ে এ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে শিকলবাহা হাইওয়ে ক্রসিং থেকে কক্সবাজার গুণধুম পর্যন্ত প্রথম ধাপে ৪ লেইন এবং ২য় ধাপে ৬ লেইনে সড়ক প্রস্থ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ক্রসবর্ডার প্রকল্পে’র অতিরিক্ত পরিচালক আবু হেনা মোস্তাফা কামাল, প্রকল্প ব্যবস্থাপক ও সওজের নিবার্হী প্রকৌশলী মো: জাহেদ হোসেন, প্রকল্পে’র কনসালটেন্ট মাজেদ হোসেন, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সড়ক ও জনপদ (দোহাজারী) নিবার্হী প্রকৌশলী সুমন সিংহ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ইনামূল হাছান, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জমান চৌধুরী, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, পৌরসভা আ’লীগ সভাপতি আলমগীর আলম, সাধারন সম্পাদক এমএনএ নাছির, লবণ মিল মালিক সমিতি’র সাধারন সম্পাদক ফজলুল হক আল্লাই, হুইপের সহকারি সচিব হাবিবুল হক চৌধুরী, আ’লীগ নেতা মুজিবুর হক চৌধুরী নবাব, নাজিম উদ্দিন পারভেজ, সাইফুল্লাহ পলাশ, শেখ মো: বেলাল, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক ,শাহরিয়ার শাহজাহান,নাজমুল সাকের ছিদ্দিকী প্রমুখ।
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শুকনাছড়া জোড়া ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হেগেরা চাকমা ওরফে লে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited