শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৩:০৫ পিএম, ২০২২-০৬-০৮
উয়েফা নেশনস লিগে মঙ্গলবার রাতে ‘সি’ লিগের গ্রুপ ওয়ানের ম্যাচে তুরস্কের কাছে বিশাল ব্যবধানে হেরেছে লিথুনিয়া। নিজেদের মাঠ জালগিরিস স্টেডিয়ামে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে তুরস্ক। দুটি করে গোল করেন ডুগোকান সিনিক আর সের্দার দারসুন।
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল তুরস্ক। প্রথম ম্যাচে ফারো আইল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছিল তারা।একতরফা ম্যাচে মোট ২৪টি শট নেয় তুরস্ক, যার ১৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে আধাডজন গোল হজম করা লিথুনিয়া ৮টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি।
খেলার দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন সিনিক। ১৪ মিনিটের মাথায় তিনিই ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে উঠে তারা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন দারসুন। ৮১ মিনিটে তিনি পান নিজের দ্বিতীয় গোল।
খেলার শেষ ৯ মিনিটে আরও তিন গোল করে তুরস্ক। ৮৯ মিনিটে ইউনুস আকগুন আর ৯০ মিনিটে হালিল দেরভিসুগলো গোল করলে ৬-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited