শিরোনাম
ঢাকা অফিস : | ০২:০৮ পিএম, ২০২২-০৬-০৮
রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের প্রযোজকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আবদুল বারী।
বুধবার (৮ জুন) সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আবদুল বারীকে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন সংলগ্ন হাতিরঝিল লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গুলশান থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করেছে ঘাতকরা। পুলিশের ধারণা, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি প্রাণ বাঁচাতে পানিতে নেমে পড়েন। কারণ, তার জামা কাপড় ভেজা ছিলো। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়।
উপ-পুলিশ কমিশনার নাজমুল আরও জানান, ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহত আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজধানীর মহাখালীতে ব্যাচেলর ফ্ল্যাটে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বুধবার সকালে গুলশান থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited