শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২৬ পিএম, ২০২২-০৬-০৭
সীতাকুন্ডের বিএম কনটেইনার ডিপোর অগ্নিকান্ডে আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (সিএমসি) দেখতে গেলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে জোনায়েদ সাকিসহ সাতজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলা হয়। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একদল লোক এই হামলা চালিয়েছে। হামলায় জোনায়েদ সাকির নাক দিয়ে রক্ত ঝরেছে। তিনি বাঁ হাতে আঘাত পেয়েছেন।
আহত অন্যরা হলেন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ রুমি ও সদস্য সচিব ফরহাদ জামান, ছাত্র ফেডারেশনের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রীধাম কুমার শীল, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান ও জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহতরা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোতে বিস্ফোরণে আহতদের দেখে বিকেল পৌনে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরোন জোনায়েদ সাকিসহ অন্যরা। তাঁরা যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন সে সময় সাত–আটজনের একটি দল জোনায়েদ সাকিসহ অন্যদের ওপর হামলা চালায়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited