চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গামাটি এটিআই'র শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫০ পিএম, ২০২২-০৬-০৭

রাঙ্গামাটি এটিআই'র শিক্ষার্থীদের ৭২ ঘন্টার আল্টিমেটাম

রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট(এটিআই )'তে শিক্ষক সংকট,পরিবহন সংকটসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট (এটিআই)’এর প্রায় দুইশো শিক্ষার্থী।

মঙ্গলবার (৭জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে তালা ঝুঁলিয়ে দিয়ে মুর্হুমুর্হ শ্লোগান দিয়ে তাদের দাবি আদায়ে বিভিন্ন পোষ্টার-ফেষ্টুন হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে বেলা দুইটা পর্যন্ত অবস্থায় নেয়।এসময় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীরা ভেতরেই অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীদের উদ্ধর্তন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

তারা বলেন,৭২ ঘন্টার সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী শনিবার থেকে লাগাতার ক্লাস বর্জন কর্মসূচির ঘোষণা দেয়।  শিক্ষার্থীদের অভিযোগ, ২০০৬ সাল থেকেই রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট এটিআইয়ে ১৬ জনের স্থলে মাত্র দুইজন শিক্ষক দিয়ে এখন পর্যন্ত পাঠদান অব্যাহত রাখা হয়েছে।
 রাঙামাটি শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত একমাত্র কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানটিতে যাওয়া আসার জন্য নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থাও নাই। এছাড়াও প্রতিষ্ঠানটির-খাগড়াছড়ি প্রধান সড়কের সাথে লাগোয়া হওয়ার পরেও সম্মুখ সড়কে দেওয়া হয়নি স্প্রিড ব্রেকার। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ।

এমতাবস্থায় বারবার দাবি জানিয়ে আসলেও বিগত এক দশকেও  রাঙ্গামাটির এটিআইয়ে পরিবহন ও শিক্ষক সংকট নিরসনে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আন্দোলনরত ৭ম সেমিষ্টারের শিক্ষার্থীরা জানায়, আগামী আগস্টে আমাদের ফাইনাল পরীক্ষা, তারপর আমরা এখান থেকে পাশ করে বের হয়ে যাব। কিন্তু বিগত চার বছরে শিক্ষকবিহীন এই প্রতিষ্ঠান থেকে আমরা কি শিখলাম আর জাতিকে আমরা কি-ইবা দিতে পারব? এমতাবস্থায় আগামী প্রজন্মের জন্য আমরা আন্দোলন শুরু করেছি। তারা যেন আমাদের মতো পরিস্থিতির শিকার না হয়।

এসময় শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নের দাবিতে ৭ম সেমিষ্টারের শিক্ষার্থী মঞ্জুরুল আলম মুজাহিদ, ফয়সাল আহমেদ ভূঁইয়া, মাহফুজ আহাম্মেদ, তৌশা গেচি ত্রিপুরা, ৫ম সেমিস্টারের কেনি চাকমা, প্রণয় চৌধুরী, ৩য় সেমিস্টারের ফারিয়া ইসলাম ও প্রথম সেমিস্টারের সুমি আক্তার বক্তব্য রাখেন।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতির বিষয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করেন  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ। পরবর্তীতে  রাঙ্গামাটি কৃষি বিভাগের পরিচালক, উপ-পরিচালকসহ উদ্ধর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলাপ করলে, দাবি পূরণে আগামী ৭২ ঘন্টার আল্টিমেটাম বেধে দেয় শিক্ষার্থীরা। এসময় কর্তৃপক্ষ তাদের দাবি দাওয়া পূরনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে আন্দোলন কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করে।
এ বিষয়ে নিয়ে জানতে চাইলে  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিক। আমিসহ মোট দুইজন শিক্ষক এখানে অবস্থান করছি এবং মাঝে মধ্যে কৃষি অফিস থেকে অফিসারদের এনে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে আসছি। তিনি জানান,  রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিগত দুই বছর ধরে অধ্যক্ষের পদটি খালি রয়েছে। এছাড়াও বিগত এক দশক উপাধ্যক্ষ পদে-১, মূখ্য প্রশিক্ষক-৪, উদ্ধর্তন প্রশিক্ষক-১, প্রশিক্ষক-৭জনের একজনও নাই। ১৬জনের মধ্যে মাত্র দুইজন নিয়েই চলছে  রাঙ্গামাটির কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা শীঘ্রই এসব বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আমাকে আশ্বাসস্থ করেছেন।

তিনি জানান, আমি প্রতি মাসেই অত্র প্রতিষ্ঠানের সংকটগুলোর সার্বিক চিত্র তুলে ধরে উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে পত্র পাঠিয়েছি। এবার ৪০তম বিসিএস এর মাধ্যমে আগামী একমাসের মধ্যেই শিক্ষক নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের জন্য পরিবহন ব্যবস্থা না থাকার কারনে শহর থেকে দূরে হওয়ায় শিক্ষার্থীরাও কষ্ট করে আসে ।পরিবহন সংকটের বিষয়টি নিয়েও কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রিটেলেড নিউজ

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন কমিটি গঠনকে স্বাগত জানিয়ে পিসিএনপির সংবাদ সম্মেলন

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত


প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

প্রযুক্তির জালে প্রতারক, রাঙামাটিতে উদ্ধার ৪২ মোবাইলসহ ৭৭ হাজার টাকা

আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত


 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

 রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে 

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত


 মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত


“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

“রাঙামাটি থেকে মাসে ২০ কোটি টাকা চাঁদা আদায় করে মাইকেলের ইউপিডিএফ”

আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর