শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৪:৩৯ পিএম, ২০২২-০৬-০৭
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বিধবা নারীর থাকার একমাত্র অবলম্বন মাটির ঘর পুড়ে ছাই হয়েছে। সব হারিয়ে খোলা আকাশের নিছে বসবাস করছে সেই পরিবার।
সোমবার (৬ জুন) বিকাল সাড়ে চারটায় সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় ফুলতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুড়ে যাওয়া ঘরে বসবাস করতেন দুইজন স্বামী হারা নারী। একজন মৃত মো. বাদশা’র স্ত্রী ফরিদা বেগম ও তার মৃত ছেলের বউ জ্যোৎস্না আক্তার।
ফরিদা বেগম বলেন, ‘শরীর খারাপ করায় আমি বাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছিলাম। ছেলের বউ ক্ষেতে কাজ করছিল। হঠাৎ চারিদিকে আগুন দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে কাউখালি ফায়ার সার্ভিসকে খবর দেয়।’
কাউখালি ফায়ার সার্ভিস জানায়, ‘অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছায়। গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে যাওয়ার আগেই সব পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited