শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৩:০৪ পিএম, ২০২২-০৬-০৭
স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের ফটিকছড়ির বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (৬ জুন)বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী।
এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় বিবিরহাটের ডায়ানিক ও আজাদী বাজারের মিনি ল্যাব'র কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও অনিয়ম-অব্যবস্থাপনা ও ভুয়া টেকনোলজিস্টের মাধ্যমে এক্স-রে রুম পরিচালনা করার দায়ে ঝংকার এলাকার শেভরন ক্লিনিক, নানুপুর বাজারের লাইফ সাপোর্ট ও মডার্ন ল্যাব, আজাদীবাজারের ল্যাব সিন্ডিকেট ও সার্জিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে ডা. নাবীল চৌধুরী বলেন, অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেয়া প্রতিষ্ঠানগুলো বৈধ কাগজপত্রসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন না ঘটিয়ে ফের কার্যক্রম চালু করলে আইনীভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited